
মনসুন রেভল্যুশনের স্পিরিটকে উপজীব্য করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নতুন নাট্য প্রযোজনা নির্মাণের অংশ হিসেবে মঞ্চে আসছে আরও এক নতুন নাটক। নাটকের নাম ‘মুখোমুখি’। নাটকটি মঞ্চে আনছে থিয়েটার ওয়েব নাট্যদল। মুখোমুখির ভাবনা, পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন ধীমান চন্দ্র বর্মণ। আগামীকাল ২৫ জুলাই সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন।
মুখোমুখি নাটকটি নির্দিষ্ট একটি গল্পের নয়। বরং খণ্ড খণ্ড বেশ কয়েকটি ঘটনা বা গল্পের সমন্বয়ে তৈরি হয়েছে নাটকটি। তুলে ধরা হয়েছে যুদ্ধবিরোধী আর মানবতা ধ্বংসের বিরুদ্ধের নানা ঘটনা। এ প্রসঙ্গে নাটকটির নির্দেশক ধীমান চন্দ্র বর্মণ বলেন, ‘এটা মানবতার পক্ষে যুদ্ধবিরোধী আর স্বৈরশাসকের বিরুদ্ধে রচিত একটি নাটক। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ক্ষমতালোভী রাজারা যে দুঃশাসন কায়েম করে, কিংবা একজন মানুষের সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনা তার পরিবারের সদস্যদের মধ্যে যে ইমপ্যাক্ট ফেলে, কীভাবে জুলাই গণ-অভ্যুত্থানের মতো একটি ঘটনার জন্ম হয়, কেন হয়—এমন নানা বিষয় তুলে ধরা হয়েছে এই নাটকে।’
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আল মামুন, পলি চৌধুরী, ফৌজিয়া আফরিন তিলু, মুজাহিদুল ইসলাম রিফাত, শ্রীকান্ত মন্ডল, সঞ্জিত কুমার দে, সায়মা সেলিম আনিকা, স্বরূপ রতন লালন ও হাসিব উল ইসলাম। ব্যাক স্টেজে থাকবেন রবি প্রারম্ভ, মেহেদি হাসান সোহান, মো. আশরাফুল ইসলাম, তানভীর আহমেদ, রবিউল আহমেদ, পলক দাস, রতন ধর, অর্পা বণিক, প্রিয়াংকা তালুকদার, গৌতম দে ও শর্মিষ্ঠা রায়।
পোশাক পরিকল্পনায় রয়েছেন মহসিনা আক্তার; কোরিওগ্রাফি করেছেন অমিত চৌধুরী ও হাসান ঈশতিয়াক ইমরান; দৃশ্য ভাবনা, মঞ্চ ও আলোক পরিকল্পনায় ধীমান চন্দ্র বর্মণ; আলোক প্রক্ষেপণে জাদিদ ইমতিয়াজ; শব্দ ও সংগীত পরিকল্পনায় রাগীব নাঈম এবং শব্দ ও সংগীত প্রক্ষেপণে মামদুদুর রহমান। নাট্য প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে