বছরের অন্যতম প্রতীক্ষিত ভারতীয় সিনেমা ‘পুষ্পা ২’ এর মুক্তির তারিখ পেছাচ্ছে। চলতি বছরের ১৫ আগস্ট মুক্তির কথা থাকলেও ভারতীয় সংবাদমাধ্যমে খবর, পিছিয়ে যাচ্ছে আল্লু অর্জুন, রাশমিকা মান্দানার অভিনীত সিনেমাটির মুক্তি। সেটাও আবার অনির্দিষ্ট কালের জন্য।
ট্র্যাক টলিউড প্রতিবেদন অনুসারে খবর, কিছু পোস্ট-প্রোডাকশন কাজ এখনও বাকি থাকায় এর মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন সিনেমাটির প্রধান এডিটর কার্তিকা শ্রীনিবাস। শেষ মুহূর্তে এডিটিং-এর কাজ সামলাচ্ছেন নবীন নুলি।
ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রের খবর, সিনেমার বেশ কিছু দৃশ্যের পুনরায় শুটিং করছেন পরিচালক সুকুমার। ডিএফএক্সের গুণমানে ছাড় দিতে চাইছেন না তিনি।
শোনা যাচ্ছে, দীপাবলির সময় মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা ২’। যদিও এ বিষয়ে এখনও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও কোনও ঘোষণা আসেনি। এদিকে ‘পুষ্পা ২’ মুক্তি পিছিয়ে যাওয়ার খবরে তামিল, তেলুগু, হিন্দিসহ অন্যান্য সিনেমার প্রযোজকেরা ১৫ আগস্ট তাঁদের সিনেমা মুক্তির তোড়জোড় চালাচ্ছেন বলেই খবর।
এদিকে শুধু ‘পুষ্পা ২’ নয়, অজয় দেবগনের ‘সিংহাম অ্যাগেইন’ এর মুক্তিও ১৫ আগস্ট হওয়ার কথা ছিল, সেটাও পিছিয়ে গেছে। তবে ‘খেল খেল মে’, ‘বেদা’, ‘স্ত্রী-২’ মুক্তি পাবে আগামী ১৫ আগস্ট।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে