জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তামিল নির্মাতা এম মণিকন্দনের বাড়িতে বাড়িতে চুরির ঘটনা ঘটে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে। শুটিংয়ের কাজে গত দু’মাস ধরে পরিবারসহ বাড়ির বাইরে ছিলেন তিনি। সোনার গয়না, নগদ টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্রের সঙ্গে চুরি হয় তাঁর জাতীয় চলচ্চিত্রে পুরস্কারের পদক। পদক চুরি হওয়ার অভিযোগ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছিলেন তিনি।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, অবশেষে ‘কাদাইসি বিভাসায়ি’ এবং ‘কাকা মুত্তাই’ নির্মাতা এম মণিকন্দনের সেই পুরস্কার ফিরিয়ে দিল চোরেরা। সঙ্গে চিঠি লিখে চাইল ক্ষমাও। এমনই অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল তামিলনাড়ুবাসী।
গত ৮ ফেব্রুয়ারি মণিকন্দন বাড়ি ফিরে দেখেন, উসিলামপট্টিতে তাঁর বাড়ির দরজা ভেঙে কেউ বা কারা ভেতরে ঢুকে চুরি করেছে। এদিন জাতীয় পুরস্কারের দু’টি রুপার পদকসহ সোনার গয়না, নগদ এক লাখ রুপি এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি হয়। ‘কড়াইসি ভিবাসায়ি’ সিনেমা পরিচালনার জন্য ভারত সরকার থেকে পুরস্কার হিসেবে ওই পদকগুলো পেয়েছিলেন মণিকন্দন।
এরপরই ঘটে অবাক করে দেওয়ার মতো ঘটনা। কিছুদিন পরে, চোরেরা বুঝতে পারে তাঁরা জাতীয় পুরস্কারের মেডেল চুরি করেছে। ক্ষমা চেয়ে চিঠি লিখে একটি পলিথিন ব্যাগে করে ওই মেডেল দুটি ফেরত দিয়ে যায়। চিঠিসহ পুরস্কার বাড়ি বাইরে একটি পলিথিন ব্যাগে করে ঝুলিয়ে রেখে যায় ওই চোরেরা। চিঠিতে লেখা ছিল, ‘স্যার, আমাদের ক্ষমা করবেন। আপনার কঠিন পরিশ্রমের ফসল আপনাকে দিয়ে গেলাম’।
তবে জাতীয় পুরস্কার ফেরত দিলেও সোনার গয়না, নগদ টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র এখনো পাওয়া যায়নি। ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
‘কাকা মুত্তাই’ দিয়ে ফিচার ফিল্মের ক্যারিয়ার শুরু করেন মণিকন্দন। সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তিনি। পরবর্তীতে ‘কুটরাম ঠাণ্ডানাই’ এবং ‘আনন্দবন কাট্টলাই’-এর মতো সিনেমা পরিচালনা করে একজন প্রতিভাবান পরিচালক হিসেবে খ্যাতি অর্জন করেন তিনি। শেষ ছবি ‘কাদাইসি বিভাসায়ি’ সেরা ফিচার ফিল্মের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন তিনি। বর্তমানে ডিজনি প্লাস হটস্টারের জন্য একটি ওয়েব সিরিজ পরিচালনা করছেন মণিকন্দন, যেখানে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে