সম্প্রতি মুক্তি পেয়েছে আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত প্রথম ওয়েব ফিল্ম ‘পরি’। এবার ইউটিউবে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্মটির আইটেম সং। ‘এক দুই তিন’ শিরোনামে গানটি দীপ্ত প্লে’র ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।
‘আমি যে ফুলটুসি, ডিমান্ড আমার বেশি, কাছে এলে দেখাব আমি কতটা দেশি’-এমন কথায় তিন মিনিট বাইশ সেকেন্ডের আইটেম গানটিতে পূজা চেরি হাজির হয়েছেন আইটেম গার্ল রূপে।
অধ্যয়ন ধারার কথা, সুর ও সংগীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন আদ্রিজা ব্যানার্জি। গানটির চিত্রায়ণ করেছেন রাজু রাজ ও বিদ্রোহী দীপন।
ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। এতে পূজার বিপরীতে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নির্মিত জোভান আহমেদ।
মানবপাচারের বাস্তব ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত ওয়েব সিনেমা ‘পরি’ আন্তর্জাতিক নারী দিবসের দিন থেকে দীপ্ত প্লে-তে দেখা যাচ্ছে, যেখানে গল্পের মূল ভূমিকায় রয়েছেন ফারহান আহমেদ জোভান ও পূজা চেরি।
‘পরি’র চিত্রনাট্য করেছেন রায়হান খান। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির সায়েদ বাচ্চু, সিনথিয়াসহ অনেকে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে