মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে স্কয়ার গ্রুপের কর্মীদের নিয়ে গানের রিয়েলিটি শো ‘স্কয়ার সুরের সেরা’। ইতিমধ্যেই গানের লড়াই বেশ জমে উঠেছে। এই ধারাবাহিকতায় শুক্রবার (৪ মার্চ) সেরা-৮ প্রতিযোগী কণ্ঠে তুলে নেবেন বাংলাদেশের লোক গান। এই পর্বে অতিথি বিচারক হিসেবে থাকবেন বাউল শিল্পী শফি মন্ডল। প্রায় ৪০ বছরের বেশি সময় ধরে তিনি বাউল গানের সাধনা ও প্রচার করে যাচ্ছেন প্রতিনিয়ত। প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে সুরকার, সংগীতশিল্পী এস আই টুটুল, সংগীতশিল্পী ও স্থপতি রুমানা ইসলাম এবং সংগীত পরিচালক, সংগীতশিল্পী পিন্টু ঘোষ থাকছেন অতিথি বিচারকদের সঙ্গে।
বিচারকদের সামনে গান পরিবেশন করবেন স্কয়ার পরিবারের মুমু, মুসা, জুঁই, জয়প্রকাশ, সুকান্ত, আরিফুল, কবির, হৃদয়। এই পর্বে সন্ধান মিলবে বাউল সাধক উকিল মুন্সীর পরিবারের একজন সদস্যের। শফি মন্ডল এর আগে বাউল গানের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র মূল বিচারক ছিলেন।
‘স্কয়ার সুরের সেরা’য় অতিথি বিচারকের দায়িত্ব পালন করার পর শফি মণ্ডল বলেন, ‘অসাধারণ উদ্যোগ নিয়েছেন এই অনুষ্ঠানের পেছনের কর্মকর্তারা। কারণ মাটির গান ভালোবাসে এমন কিছু দুর্দান্ত শিল্পীর প্রতিভা এই প্রতিযোগিতা না হলে সুপ্তই থেকে যেত। আশা করা যায়, এই প্রতিযোগিতা শেষ হবার পর দেশ গুণী কিছু শিল্পী পাবে।’
‘হারিয়ে যাও গানের টানে’-এই প্রত্যয় নিয়ে আয়োজিত ‘স্কয়ার সুরের সেরা’র পুরো আয়োজনের সঞ্চালক মৌসুমী মৌ, গ্রন্থনায় রুম্মান রশীদ খান, প্রযোজনায় অজয় পোদ্দার।
প্রতি শুক্র ও শনিবার, সন্ধ্যা সাড়ে ৭টায়, মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে ‘স্কয়ার সুরের সেরা’।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে