অনেক জল্পনার পর অবশেষে নতুন অ্যালবামের ঘোষণা দিলেন টেইলর সুইফট। এই মুহূর্তে বিশ্বসংগীতের সবচেয়ে জনপ্রিয় নাম সুইফট। তাঁর নতুন গান ও কনসার্টের অপেক্ষায় থাকেন সমগ্র বিশ্বের অনুরাগীরা। ভক্তদের চমকে দিয়ে গতকাল নতুন অ্যালবামের ঘোষণা দিলেন সুইফট। তাঁর ১২তম অ্যালবামের নাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’।
রহস্য সৃষ্টিতে টেইলর সুইফটের জুড়ি নেই। কোনো কিছু প্রকাশ করার আগে এমন সব ইঙ্গিত দিতে থাকেন, তাতে শ্রোতাদের মধ্যে কৌতূহল বাড়ে। এবারও তার ব্যতিক্রম ছিল না। এক দিন আগে থেকে সুইফটের মার্কেটিং টিম ইনস্টাগ্রামে তাঁর ১২টি ছবি পোস্ট করে নতুন কিছু আসার ইঙ্গিত দেয়। এরপর কাউন্টডাউন শুরু হয় সুইফটের ওয়েবসাইটে। অবশেষে যখন ঘোষণা আসে, বয়ফ্রেন্ড ট্রাভিস কেলসির ‘নিউ হাইট শো’ পডকাস্টে হাজির হবেন টেইলর সুইফট, তখন সবাই নিশ্চিত হয়েছিল যে বড় কিছু আসছে।
১২ আগস্ট প্রচারিত ওই পডকাস্টের একপর্যায়ে একটি ব্রিফকেস বের করেন সুইফট। তার মধ্যে রাখা ছিল নতুন অ্যালবামের ভিনাইল সংস্করণ। তবে অ্যালবামটির কভার ব্লার করে রাখা হয়েছিল। কিছুদিনের মধ্যে কভারটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ব্রিফকেস খুলে সুইফট জানিয়ে দেন, ‘এটা আমার নতুন অ্যালবাম, দ্য লাইফ অব আ শোগার্ল’। সঙ্গে সঙ্গে তাঁর ওয়েবসাইটে অ্যালবামের প্রি-অর্ডার শুরু হয়ে যায়। নিউইয়র্ক ও ন্যাশভিল শহরে স্পটিফাইয়ের বিভিন্ন বিলবোর্ডে ভেসে ওঠে সুইফটের নতুন অ্যালবামের ঘোষণা। তবে কবে প্রকাশ পাবে অ্যালবামটি, তা এখনো জানানো হয়নি।
এর আগে ২০২৪ সালে প্রকাশ পেয়েছিল টেইলর সুইফটের ১১তম অ্যালবাম ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্টস’। গানগুলো এত জনপ্রিয়তা পায় যে স্পটিফাইয়ে এক দিনে শুনেছে ৩০০ মিলিয়ন শ্রোতা, আর পাঁচ দিনে সেই সংখ্যা ১ বিলিয়ন ছাড়িয়ে যায়। স্পটিফাইয়ে এর আগে কোনো অ্যালবাম নিয়ে এত উন্মাদনা দেখা যায়নি। গত বছরের সর্বাধিক বিক্রি হওয়া অ্যালবামের রেকর্ড গড়ে দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্টস।

স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
১২ মিনিট আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৩ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১৩ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১৩ ঘণ্টা আগে