
এবার রোজার ঈদে নতুন গানের তালিকা বেশ দীর্ঘ। আছে সংগীতশিল্পী ও সুরকার জাহিদ নিরবের গানও। তবে একা নন, এই ঈদে তাঁর বাবা-ভাইদের নিয়ে প্রথমবারের মতো গান প্রকাশ করতে যাচ্ছেন তিনি। মঞ্জুর এলাহির লেখা ‘শুকরিয়া হাসনাহ’ শিরোনামের কাওয়ালি ঘরানার গানটি মুক্তি পাবে চাঁদরাতে। জাহিদ নিরবের ফেসবুক ও ইউটিউব চ্যানেলের পাশাপাশি প্রাইম ব্যাংকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে এই গান।
নতুন এই গান নিয়ে জাহিদ নিরব বলেন, ‘বাসায় আমরা সব সময় একসঙ্গে গান করি। আব্বা হারমোনিয়াম বাজান, আমি মাইক্রোফোনের সামনে গাই—এভাবেই আমার সংগীতজীবনের শুরু। বড় ভাই জুবায়েদ আল নাঈম তবলা, ছোট ভাই হাসিবুল নিবিড় গিটার, আর মেহেদী হাসান তামজিদ রাবাব বাজিয়েছেন। মুন্সিগঞ্জের সেই মঞ্চের পরিবেশনা এবার গান আকারে প্রকাশ করছি।’
গানটি নিয়ে আরও বলেন, ‘অসাধারণ কথা। আমরা প্রতিনিয়ত সৃষ্টিকর্তার যে অসংখ্য নিয়ামতের মধ্যে বেঁচে আছি, তার কতটুকুই-বা শুকরিয়া করি। সেই উপলব্ধি থেকে গানটি করা।’
জাহিদ নিরব জানান, প্রাইম ব্যাংকের একটি জিঙ্গেল থেকে ‘শুকরিয়া হাসনাহ’ গানটি করেছেন তিনি। জাহিদ নিরব বলেন, ‘গানটি মূলত প্রাইম ব্যাংকের একটি জিঙ্গেল ছিল। গানের ভাবনা ও কথাগুলো আমার খুব ভালো লাগে, তাই অনুমতি নিয়ে পুরো গানটি তৈরি করি। গান প্রকাশে ভিডিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক দিনের সহযাত্রী কাওসার ইসলাম প্রান্ত ও তার টিম আমাদের এই স্বপ্ন বাস্তবায়নে বড় ভূমিকা রেখেছে।’
সংগীত নিয়ে দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন জাহিদ নিরব। বিজ্ঞাপন, নাটক, সিনেমা সব মাধ্যমেই কাজ করছেন তিনি। এবার ঈদের একাধিক সিনেমা ও নাটকেও রয়েছে তাঁর করা গান।

ঈদকে সামনে রেখে চাঁদ রাতে প্রকাশের লক্ষ্যে নির্মাতা সোহেল রাজ বানিয়েছেন নাটক ‘ছায়াসঙ্গী’। রোমন্টিক থ্রিলার গল্পে নির্মিত নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান।
৭ ঘণ্টা আগে
চট্টগ্রামের সিনেমাপ্রেমী দর্শকদের জন্য আবারও সুখবর দিলো স্টার সিনেপ্লেক্স। নগরীর দুই নম্বর গেট এলাকার ঐতিহ্যবাহী স্থাপনা ফিনলে স্কয়ারের ষষ্ঠ তলায় বর্তমানে যে সিনেমা হলটি রয়েছে সেটি স্টার সিনেপ্লেক্সে রূপান্তরিত হতে যাচ্ছে।
৭ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরবাসীকে বাড়তি আনন্দ দিতে বর্ণাঢ্য কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব’ শিরোনামে এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবে ২০ মার্চ (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৬টায়। রাজধানীর সেগুনবাগিচায় একাডেমির উন্মুক্ত নন্দনমঞ্চে দেশের প্রখ্যাত শিল্পীদের অংশগ্রহণে...
৭ ঘণ্টা আগে
‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমা দিয়ে দীর্ঘ বিরতির পর প্লেব্যাক করলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লা। আইটেম ড্যান্স ঘরানার গানটিতে রুনা লায়লার সঙ্গে গেয়েছেন প্রীতম হাসান।
১২ ঘণ্টা আগে