
চার বছরের দীর্ঘ বিরতির পর কে-পপ ব্যান্ড বিটিএসের কামব্যাক ট্যুরের টিকিট পেতে হাহাকার এমন পর্যায়ে পৌঁছেছে যে, মেক্সিকোর প্রেসিডেন্ট স্বয়ং তাঁর দেশে আরও বেশি শো আয়োজন করার জন্য দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অনুরোধ জানিয়েছেন।
গত সোমবার মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম বলেন, ‘আমি কোরিয়ার প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছি। এখনো উত্তর পাইনি। তবে আশা করছি, সেটি ইতিবাচক হবে।’
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বিটিএস তাদের ৭৯ দিনের বিশ্ব সফরের অংশ হিসেবে আগামী মে মাসে মেক্সিকো সিটিতে তিনটি শো করবে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, টিকিট ছাড়ার মাত্র ৪০ মিনিটের কম সময়ে সব বিক্রি হয়ে যায়।
এদিকে কিছু ভক্ত টিকিটমাস্টার ও রিসেল প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে টিকিটের দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর অভিযোগ তুলেছেন, যা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, টিকিটমাস্টারে টিকিটের দাম ১ হাজার ৮০০ থেকে ১৭ হাজার ৮০০ পেসো (১০০ থেকে ১ হাজার ৩০ ডলার) থাকলেও রিসেল প্ল্যাটফর্মগুলোতে তা ১১ হাজার ৩০০ থেকে ৯২ হাজার ১০০ পেসো পর্যন্ত দামে বিক্রি হয়।
মেক্সিকোর ভোক্তা অধিকার সংস্থা টিকিট বিক্রির প্রক্রিয়ায় ‘অন্যায্য ও প্রতারণামূলক আচরণের’ দায়ে স্টাবহাব ও ভিয়াগোগোর মতো রিসেল প্ল্যাটফর্মগুলোকে শাস্তির আওতায় এনেছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট জানান, প্রায় ১০ লাখ তরুণ বিটিএসের কনসার্ট দেখতে চেয়েছিলেন। কিন্তু টিকিট ছিল মাত্র ১ লাখ ৫০ হাজারটি।
শেইনবাউম বলেন, বিটিএস ব্যান্ডটি মেক্সিকোর তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়।
স্পটিফাইয়ের তালিকায় মেক্সিকো বিশ্বজুড়ে কে-পপের পঞ্চম বৃহৎ বাজার। গত পাঁচ বছরে দেশটিতে এই ঘরানার গানের স্ট্রিমিং বেড়েছে ৫০০ শতাংশের বেশি।
স্থানীয় কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান ওসেসা যখন জানায়, ব্যান্ডের ব্যস্ত সূচির কারণে নতুন শো যোগ করা সম্ভব নয়, তখনই শেইনবাউম দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউংকে চিঠি লেখেন।
তবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে