দেশের বাইরে ব্যস্ত সময় পার করছে দেশের সংগীতশিল্পী ও ব্যান্ডগুলো। গত এপ্রিলে কানাডায় গান শুনিয়ে এসেছেন বাপ্পা মজুমদার। এবার দলছুট ব্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে দেশটির বিভিন্ন শহরে গান শোনাবে দলছুট। এ সফর দিয়ে ৯ বছর পর যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে যাচ্ছেন বাপ্পা। সর্বশেষ ২০১৬ সালে দেশটিতে সংগীতসফর করেছিলেন তিনি।
বাপ্পা ও দলছুটের যুক্তরাষ্ট্র সফর শুরু হবে আগামী ২০ সেপ্টেম্বর। ওইদিন নর্থ ক্যারোলাইনার র্যালি শহরে গাইবেন তাঁরা। এরপর পর্যায়ক্রমে পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া, মিশিগানের ডেট্রয়েট, ভার্জিনিয়া, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ও সান হোসে, টেক্সাসের ডালাস, অস্টিন ও হিউস্টন, নিউইয়র্ক সিটি, জর্জিয়ার আটলান্টাসহ বিভিন্ন শহরে আয়োজিত ১০টির বেশি কনসার্টে গান শোনাবে দলছুট। গত শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র সফরের শিডিউল প্রকাশ করে বাপ্পা মজুমদার জানিয়েছেন, এই তালিকা আরও বড় হবে।
দলছুটের এই সংগীতসফরের আয়োজনে রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আয়রন ক্লাউড। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক বছর পর বাপ্পা মজুমদার ও দলছুট যুক্তরাষ্ট্র সফর করছে। এই আয়োজনকে সফল করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে আয়োজক প্রতিষ্ঠান।
এদিকে সম্প্রতি বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘বৃষ্টি পড়ে’ শিরোনামের গানটি। ২৫ বছর পর আবার নতুন করে সংগীতায়োজন করা হয়েছে এই গানের। দলছুট ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম ‘হৃদয়পুর’-এ ছিল গানটি। প্রকাশ পেয়েছিল ২০০০ সালে। গানটির কথা শেখ রানার এবং সুর বাপ্পা মজুমদারের। ২৫ বছর পর নতুন সংগীতায়োজনের পাশাপাশি সুরেও কিছুটা ভিন্নতা এনেছেন বাপ্পা মজুমদার। নতুন আয়োজনে শুধু মিউজিক অ্যারেঞ্জমেন্টই নয়, রয়েছে আরও একটি বিশেষত্ব। গানটির ভিডিও বানানো হয়েছে এআই দিয়ে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে