
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। তিনি এখন যুক্তরাষ্ট্রে সংগীত সফরে রয়েছেন। সেখানে জেমসকে নিয়ে কনসার্টের আয়োজকেরা জানিয়েছেন, ফিলাডেলফিয়ার কনসার্টের টিকিট বিক্রির টাকা থেকে অংশবিশেষ দেওয়া হবে এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কল্যাণে।
গত মাস থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে কনসার্ট করছেন জেমস। ২৫ জুলাই ফিলাডেলফিয়ার দ্য গ্রেটার ফিলাডেলফিয়া এক্সপো সেন্টারে পারফর্ম করবেন তিনি। ‘নগর বাউল জেমস: লাইভ ইন ফিলি’ শিরোনামের ওই কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ দেওয়া হবে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কল্যাণে। ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান রিভারাইন এন্টারটেইনমেন্ট।
প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘ঢাকার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য আমরা শোকাহত। আমরা তাদের পাশে আছি। নগর বাউল জেমস লাইভ ইন ফিলি কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তায় ব্যয় করা হবে।’
এদিকে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করে নগর বাউল জেমসের ফেসবুক পেজে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। আহত শিক্ষার্থীরা ও তাদের পরিবার যে কঠিন সময় পার করছেন; তাঁদের জন্য আমাদের প্রার্থনা। বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যাঁরা সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১ ঘণ্টা আগে