তিন দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর আজ ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বাসায় ফিরেছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। দুপুর ১২টার দিকে তিনি বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ।
গণমাধ্যকে জাহাঙ্গীর সাঈদ বলেন, ‘হাসপাতাল থেকে সাবিনা ইয়াসমীনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শরীরের অবস্থা এখন ভালো। তার শারীরিক তেমন কোনো জটিলতা নেই। তবে বেশ কিছুদিন সাবিনা ইয়াসমীনকে বিশ্রামে থাকতে হবে।’
দীর্ঘ এক বছরের বেশি সময় গানের বাইরে ছিলেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গত ৩১ জানুয়ারি শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমীন: আমি আছি থাকব’ শিরোনামে একটি করপোরেট অনুষ্ঠানে অংশ নেওয়ার মাধ্যমে গানে ফেরেন সাবিনা ইয়াসমীন। অনুষ্ঠানে প্রায় এক ঘণ্টা সময়ে ১০টির মতো গান করেন তিনি। এক সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি। রাত ৪টার দিকে অসুস্থ বোধ করলে আবারও হাসাপতালে নেওয়া হয় তাঁকে।
একই আয়োজনের আরও একটি অনুষ্ঠানে গাওয়ার কথা ছিল সাবিনা ইয়াসমীনের। এ ছাড়া ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামেও গাওয়ার কথা রয়েছে তাঁর। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় অনুষ্ঠানগুলোতে সাবিনা ইয়াসমীন গাইতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

সর্বশেষে ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেছেন সাবিনা ইয়াসমীন। এরপর দেশে ফিরলেও নতুন কোনো অনুষ্ঠানে অংশ নেননি। গত বছরের শুরুর দিকে আবার তাঁর অসুস্থতার খবর প্রকাশ পায়। সাবিনা ইয়াসমীন জানিয়েছেন, ক্যানসারের চিকিৎসার পর নিয়মিত ফলোআপে সিঙ্গাপুরে যেতে হয়েছে। একপর্যায়ে আবার অসুস্থতা দেখা দিলে গত বছরের ৭ ফেব্রুয়ারি তাঁর অস্ত্রোপচার হয়, এরপর রেডিওথেরাপি নিতে হয়। ইচ্ছে করেই নিজের অসুস্থতার খবর সবাইকে জানাতে চাননি তিনি। চিকিৎসা শেষে গত মে মাসে ঢাকায় ফেরেন।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে