
স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সের পক্ষ থেকে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির মুভি স্টুডিও এবং জনপ্রিয় এইচবিও স্ট্রিমিং নেটওয়ার্কগুলো ৭২ বিলিয়ন ডলার মূল্যে অধিগ্রহণের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় রোববার (৭ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, নেটফ্লিক্সের বিশাল মার্কেট শেয়ার রয়েছে এবং দুটি প্রতিষ্ঠানের মিলিত আকার ‘একটি সমস্যা হয়ে দাঁড়াতে পারে’। এই চুক্তিটি অনুমোদনের বিষয়াদিতে ব্যক্তিগতভাবে জড়িত থাকার কথাও জানান ট্রাম্প।
গত শুক্রবার নেটফ্লিক্স এবং ওয়ার্নার ব্রাদার্স ঘোষণা করে, তারা চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছে। এই চুক্তির ফলে হ্যারি পটার, গেম অব থ্রোনস, লুনি টিউনস দ্য ম্যাট্রিক্স এবং লর্ড অব দ্য রিংস-এর মতো জনপ্রিয় গ্লোবাল ফ্র্যাঞ্চাইজিগুলো নেটফ্লিক্সের মালিকানায় চলে আসবে।
১৯৯৭ সালে পোস্টাল ডিভিডি ভাড়া ব্যবসা হিসেবে যাত্রা শুরু করা নেটফ্লিক্স এখন বিশ্বের বৃহত্তম সাবস্ক্রিপশন স্ট্রিমিং পরিষেবা। চলচ্চিত্র শিল্পে দীর্ঘ সময়ের মধ্যে এটি সবচেয়ে বড় চুক্তি। এই চুক্তি সম্পাদন হলে নেটফ্লিক্সের শীর্ষস্থান আরও সুসংহত হবে।
জানা যায়, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে ওয়ার্নার ব্রাদার্স তার ব্যবসা ভাগাভাগি করার পরেই এই চুক্তিটি সম্পন্ন হবে।
মার্কিন বিচার বিভাগের প্রতিযোগিতা বিভাগ এত বড় ধরনের একীভূতকরণ প্রক্রিয়া তদারকি করে। তাদের মতে, যদি একীভূত ব্যবসা স্ট্রিমিং মার্কেটের খুব বেশি অংশ দখল করে, তাহলে সেখানে আইন লঙ্ঘন হতে পারে।
জন এফ কেনেডি সেন্টারের অনুষ্ঠানে ট্রাম্প বারবার নেটফ্লিক্সের মার্কেট শেয়ারের আকার তুলে ধরেন। তিনি বলেন, যদি চুক্তিটি হয়, তাহলে নেটফ্লিক্সের খুব বড় মার্কেট শেয়ার আরও অনেক বেড়ে যাবে।
তিনি আরও জানান, নেটফ্লিক্সের সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা টেড সারান্ডোস সম্প্রতি ওভাল অফিসে তাঁর সঙ্গে দেখা করেছেন এবং তিনি তাঁর কাজের প্রশংসা করেছেন। ট্রাম্প বলেন, ‘তার প্রতি আমার অনেক সম্মান আছে। তিনি সিনেমার ইতিহাসে অন্যতম সেরা কাজ করেছেন।’
টেড সারান্ডোস এর আগে স্বীকার করেন, চুক্তিটি বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা হতে পারে, তবে এটি নেটফ্লিক্সকে ‘আগামী দশকগুলোতে’ সাফল্যের জন্য অবস্থান তৈরি করার একটি সুযোগ।
কমকাস্ট এবং প্যারামাউন্ট স্কাইড্যান্সের মতো প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে নেটফ্লিক্স ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে চুক্তিটি করতে যাচ্ছে। উল্লেখ্য, প্যারামাউন্ট স্কাইড্যান্সের প্রধান ডেভিড এলিসন এর আগে পুরো ওয়ার্নার ব্রাদার্স কেনার চেষ্টা করেছিলেন। ডেভিড এলিসনের বাবা ল্যারি এলিসন ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র।
এদিকে, এই চুক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছে রাইটার্স গিল্ড অব আমেরিকা-এর ইস্ট ও ওয়েস্ট শাখা। শুক্রবার এক বিবৃতিতে তারা জানায়, বিশ্বের বৃহত্তম স্ট্রিমিং কোম্পানি তার অন্যতম বৃহৎ প্রতিদ্বন্দ্বীকে গিলে ফেলা ঠিক সে ধরনের কাজ, যা একচেটিয়া ব্যবসা প্রতিরোধের জন্য তৈরি আইনকে (অ্যান্টি ট্রাস্ট ল) বৃদ্ধাঙ্গুলি দেখানো।
রাইটার্স গিল্ড সতর্ক করে দিয়ে বলেছে, এই চুক্তির ফলে অনেক চাকরি বিলুপ্ত হবে, মজুরি কমবে, বিনোদন কর্মীদের সবার পরিস্থিতি খারাপ হবে, গ্রাহকদের খরচ বাড়বে এবং সব দর্শকের জন্য কনটেন্টের পরিমাণ ও বৈচিত্র্য কমবে।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
২ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
২ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
২ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৪ ঘণ্টা আগে