বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তুলেছে স্পাইডার-ম্যান সিরিজের নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। শুক্রবার (১৭ ডিসেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে জন ওয়াটস পরিচালিত ছবিটি। মুক্তির প্রথম দিনেই রেকর্ড গড়েছে এই ছবি। ২৫৩ মিলিয়ন ডলার আয় করে বক্স অফিসে সর্বকালের সর্বোচ্চ আয়ের তালিকায় দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে।
যুক্তরাষ্ট্রের ৪৩৩৬ টি হলে মুক্তি পেয়েছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। প্রথম দিনে চীন ছাড়াই বিশ্বব্যাপী ছবিটির আয় ৫৮৭.২ মিলিয়ন ডলার। চারদিনের বক্স অফিস রেকর্ডে শুধু যুক্তরাষ্ট্রেই ছবির আয় ৬০০ মিলিয়ন ডলারের কাছাকাছি। চারদিনে পুরো বিশ্বে ৮৮০ মিলিয়নের বেশি আয় করেছে। সেক্ষেত্রে ১ বিলিয়ন ডলারের অঙ্কও পেরিয়ে যাওয়াটা সময়ের ব্যাপার।
করোনাকালে ঝিমিয়ে পড়া হলগুলোতে প্রাণ ফিরিয়েছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। ছবির টিকেট কেনা নিয়ে ছিল ভক্তদের উত্তেজনা। বিশ্ব বাজারের পাশাপাশি রীতিমতো ভারতের বাজারও কাঁপাচ্ছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। বক্স অফিসের পুরনো সব রেকর্ড ভাঙল টম হল্যান্ড অভিনীত এই ছবি। জানা গিয়েছে, স্পাইডারম্যানের ভারতে প্রথম দিনের বক্স অফিস কালেকশন ৩২ কোটি ৬৭ লক্ষ রুপি। এই সময় মুক্তি পেয়েছে ভারতের আলোচিত ছবি ‘পুষ্পা’। তেলুগু সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ছবি মানেই বক্স অফিস হিট এবং রেকর্ডের ছড়াছড়ি। ‘পুষ্পা’ মুক্তি না পেলে হয়তো ‘স্পাইডার-ম্যান’ ভারতেও নতুন সব রেকর্ড গড়তো। ‘পুষ্পা’ মুক্তির দুই দিনে ১০০ কোটি রুপির রেকর্ড ছাড়িয়ে এবার তিন দিনের মাথায় ছবিটি পৌনে ২০০ কোটি রুপি আয় করলো। চার দিনের মধ্যেই বিশ্বব্যাপী ২০০ কোটি রুপি আয়ের পথে ‘পুষ্পা’।
বলিউডের চিত্রসমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ জানিয়েছেন, এই সপ্তাহে হিন্দিতে সবচেয়ে বেশি ব্যবসা করেছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। ভারতে মুক্তির প্রথম দিনে অর্থাৎ বৃহস্পতিবার ৩২ কোটি ৬৭ লক্ষ রুপির ব্যবসা করেছে এই ছবি। শুক্রবার ২০ কোটি ৩৯ লক্ষ রুপি, শনিবার ২৬ কোটি ১০ লক্ষ রুপি এবং রবিবার ছুটির দিনে ২৯ কোটি ২৩ লক্ষ রুপির বক্স অফিস কালেকশন হয়েছে। এই চারদিনে মোট ১০৮ কোটি ৩৭ লক্ষ রুপির বক্স অফিস কালেকশন এই ছবির।
মার্ভেল স্টুডিওজ এবং সনি পিকচার্সের প্রযোজনায় এই ছবিতে মুল চরিত্রে রয়েছেন টম হল্যান্ড, জেন্ডায়া, বেনেডিক্ট কাম্বারব্যাচ। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অ্যালফ্রেড মোলিনা, উইলিয়াম ডিফো, জেমি ফক্স প্রমুখ।
শুধু ভারতের বাজারই নয়, বিশ্বের বাজারেও অঙ্ক বেশ ভালো এই ছবির। তবে এখানেই শেষ নয়। বিশেষজ্ঞ মহলের ধারণা, এই ছবি খুব তাড়াতাড়ি নিজের দৌড় থামাবে না। কারণ এখনও পৃথিবীর বহু দেশে ছবি মুক্তি বাকি রয়েছে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৪ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৪ ঘণ্টা আগে