
কথা ছিল ২০২৬ সালের ২৪ জুলাই আসবে আলোচিত ফ্রাঞ্চাইজি স্পাইডার-ম্যানের চতুর্থ পর্ব। তবে পরিবেশক প্রতিষ্ঠান সনি পিকচার্স গতকাল জানিয়ে দিল, প্রত্যাশিত তারিখে আসছে না ‘স্পাইডার-ম্যান ফোর’। এক সপ্তাহ পিছিয়ে সিনেমাটি মুক্তি পাবে ৩১ জুলাই। এ ঘোষণা এল ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণার পর। দুই সিনেমাতেই থাকবেন টম হল্যান্ড।
দ্য ওডিসি মুক্তি পাবে ২০২৬ সালের ১৭ জুলাই। নোলানের সর্বশেষ সিনেমা ‘ওপেনহাইমার’ ২০২৩ সালে বক্স অফিসে ব্যাপক জোয়ার এনে দিয়েছিল। আয় করেছিল প্রায় এক বিলিয়ন ডলার। ওপেনহাইমারের তোড়ে ভেসে গিয়েছিল কাছাকাছি সময়ে মুক্তি পাওয়া ‘মিশন: ইম্পসিবল—ডেড রেকনিং’। দ্য ওডিসি নিয়েও এমন উত্তেজনা থাকবে, আশা সবার। এ সিনেমার পরের সপ্তাহেই মুক্তির কথা ছিল স্পাইডার-ম্যানের। দুই সিনেমার বক্স অফিস সংঘর্ষ এড়াতে তাই এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে স্পাইডার-ম্যানকে। এতে প্রথম দুই সপ্তাহ বক্স অফিসে একাই রাজত্ব করার সুযোগ পাবে দ্য ওডিসি।
স্পাইডার-ম্যান সিরিজের সর্বশেষ সিনেমা ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ মুক্তি পেয়েছিল ২০২১ সালে। ২০০ মিলিয়নে তৈরি সিনেমাটি আয় করেছিল প্রায় দুই বিলিয়ন ডলার। তবুও পরের কিস্তির ঘোষণা দিতে অনেকটা সময় নিচ্ছিল মার্ভেল স্টুডিওস। অবশেষে কয়েক মাস আগে নতুন পর্বের ঘোষণা আসে, জানানো হয় টম হল্যান্ডই হবেন পরের কিস্তির স্পাইডার-ম্যান। পরিচালনা করবেন ‘শ্যাং-চি’ ও ‘দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’খ্যাত নির্মাতা ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। আর কারা থাকবেন অভিনয়ে, জানানো হয়নি। এমনকি গত তিন পর্বে অভিনয় করা জেন্ডায়া নতুন পর্বে থাকবেন কি না, তাও নিশ্চিত নয়। এ বছরের মাঝামাঝি সময় থেকে শুটিং শুরু হওয়ার কথা।
স্পাইডার-ম্যান ফোরের তুলনায় দ্য ওডিসির কাজ অনেকটাই এগিয়ে আছে। শুটিং যদিও এখনো শুরু হয়নি। তবে মুখ্য চরিত্র ওডিসিয়াসের অভিনেতা ম্যাট ডেমনের লুক প্রকাশ করা হয়েছে সম্প্রতি। ঠিক হয়ে গেছে অন্য অভিনয়শিল্পীরাও। গ্রিক কবি হোমারের ‘দ্য ওডিসি’ মহাকাব্য অবলম্বনে সিনেমাটি বানাচ্ছেন ক্রিস্টোফার নোলান। এতে ম্যাট ডেমন ও জেন্ডায়ার সঙ্গে আরও থাকবেন অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, শার্লিজ থেরন প্রমুখ।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৪ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৪ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৪ ঘণ্টা আগে