মাত্র চার বছর বয়সে শিশু শিল্পী হিসেবে একটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে হলিউডে পা রাখেন এলিজাবেথ ওলসেন। এরপর থেকে টিভি সিরিজ ও চলচ্চিত্রে নিয়মিত কাজ শুরু করেন তিনি। ২০ বছর বয়সে ‘সাইলেন্ট হাউস’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পরিসরে তাঁর অভিনয়ের সুযোগ আসে। চলচ্চিত্রটি বেশ প্রশংসিতও হয়। একই বছর পরপর আরও কিছু চলচ্চিত্রে অভিনয় করেন এলিজাবেথ।
২০১১ সালে থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘মার্থা মার্সি মারলিন’ অভিনয় করে হলিউড জুড়ে পরিচিতি পান এলিজাবেথ। ২০১৪ সালে এলিজাবেথ ওলসেন অভিনয় করেন সারা বিশ্বে আলোড়ন তোলা চলচ্চিত্র ‘গডজিলা’য়। চলচ্চিত্রটি যেমন অর্জন করে বিশ্বব্যাপী জনপ্রিয়তা, পাশাপাশি এলিজাবেথকেও এনে দেয় বিশ্বজোড়া খ্যাতি।
২০১৫ সালে অ্যাভেঞ্জার্স সিরিজের ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’ চলচ্চিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। এরপর ২০১৮ সালে একই চরিত্র নিয়ে আবারও হাজির হন অ্যাভেঞ্জার্সের পরবর্তী চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ চলচ্চিত্রটিতে। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ওয়ানডা ম্যাক্সিমফ চরিত্রে রীতিমতো আইকনে পরিণত হয়েছেন এলিজাবেথ।
গডজিলা, অ্যাভেঞ্জার্সের বাইরেও বেশ সফল অভিনেত্রী হিসেবেই তাঁকে আরও বিভিন্ন চলচ্চিত্রে দেখা যায়। এর মধ্যে—ভেরি গুড গার্লস, লিবারেল আর্টস, আই স দ্য লাইট, ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার, উইন্ড রিভার অন্যতম।
অ্যাভেঞ্জার্স সিরিজের ইনফিনিটি ওয়ার সিনেমাটির মাধ্যমে ২০১৮ সাল মাতিয়েই থেমে যাননি এই অভিনেত্রী। এরই ধারাবাহিকতায় একই সিরিজের সিনেমা এন্ডগেম দিয়ে ২০১৯ সালেও উজ্জ্বল ছিলেন।
গত বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘ডক্টর স্ট্রেঞ্জ: ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’–এ এলিজাবেথকে দেখা যায়। চলচ্চিত্রটি মুক্তির প্রথম মাসেই ৮৭ কোটি ৩০ লাখ ডলারেরও বেশি আয় করে।
তুমুল জনপ্রিয় এইচবিও সিরিজ ‘গেম অব থ্রন’–এর মাদার অব ড্রাগন ডেনেরিস টারগারিয়েন চরিত্রে অডিশন দিয়েছিলেন এলিজাবেথ ওলসেন। শেষ পর্যন্ত চরিত্রটি তিনি পাননি। সেই চরিত্রটি পান ব্রিটিশ অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক।
এলিজাবেথ ওলসেন দুই বিখ্যাত আমেরিকান নির্মাতা কোয়েন ব্রাদার্সের দারুণ ভক্ত। এই দুই ভাইয়ের নির্মিত চলচ্চিত্রের সঙ্গে মিল রেখে প্রিয় পোষ্য কুকুরের নাম রেখেছেন ‘ফার্গো’।
গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ছিল এলিজাবেথ ওলসেনের জন্মদিন। ১৯৮৯ সালে জন্ম এই অভিনেত্রীর। সে হিসাবে তিনি ৩৫ বছরে পা দিলেন তিনি।


দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৪ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৪ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৪ ঘণ্টা আগে