
২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবার ‘হাওয়া’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। গত মঙ্গলবার (৩১ অক্টোবর) তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ২৭টি ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কলাকুশলী এবার জাতীয় চলচ্চিত্রের জন্য মনোনীত হয়েছেন।
এবারের পুরস্কারের আগে আরও দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চঞ্চল চৌধুরী। একটি ‘মনপুরা’, অন্যটি ‘আয়নাবাজি’ সিনেমার জন্য। এবার নিয়ে চঞ্চলের জাতীয় পুরস্কারের সংখ্যা হবে তিনটি।
তৃতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুভূতি জানিয়ে চঞ্চল চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘হাওয়া সিনেমার প্রস্তুতি থেকে শুরু করে নির্মাণ, এমনকি এরপর দেশব্যাপী চলচ্চিত্রটির প্রচারে পুরো টিম বেশ পরিশ্রম করেছে। আর এই পুরস্কারের আগে আমি চলচ্চিত্রটি থেকে দর্শকদের যে ভালোবাসা পেয়েছি তা আমার কাছে পুরস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ।’
পুরস্কার ঘোষণার পরদিনই চঞ্চল ধরেছেন যুক্তরাজ্যের বিমান। লন্ডনে শুরু হতে যাওয়া লন্ডন-ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে আজ বুধবার ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে শহরটির উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। চঞ্চল সৃজিতের পরিচালনায় অভিনয় করেছেন ‘পদাতিক’ চলচ্চিত্রে। ছবিটি এই উৎসবে দেখানো হবে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১ ঘণ্টা আগে