মামলায় নাম জড়াল চিত্রনায়িকা অপু বিশ্বাসের। তবে বিগত সরকারের কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে নয়, তাঁর নামে মামলা হয়েছে ইউটিউব চ্যানেল হাতিয়ে নেওয়ার অভিযোগে। অপু বিশ্বাসের সঙ্গে মামলায় নাম আছে হিরো আলমেরও। মামলাটি করেছেন চলচ্চিত্র প্রযোজক সিমি ইসলাম কলি। তবে অপু বিশ্বাস জানান, এ বিষয়ে অবগত নন তিনি।
প্রযোজক সিমির দাবি, তাঁর ইউটিউব চ্যানেলটি হ্যাক করেছেন অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম আপন। অপুর ইউটিউব চ্যানেল আপন দেখভাল করেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে এর আগে সাধারণ ডায়েরি ও প্রযোজক সমিতির মাধ্যমে সুরাহা করার চেষ্টা করেছিলেন সিমি। বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের আগস্টে সিমির ইউটিউব চ্যানেলটি হ্যাক করেন অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম আপন। এরপর চ্যানেলটি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েও কথা রাখেননি অপু বিশ্বাস। তাই বাধ্য হয়ে চলতি বছরের ২৮ জানুয়ারি লালবাগ থানায় সাধারণ ডায়েরি করেন সিমি। বিষয়টি জানতে পেরে মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে আসেন হিরো আলম। দুই পক্ষের সঙ্গে কথা বলে এর সমাধান করার আশ্বাস দেন তিনি।

এরপর চ্যানেলটি ফিরিয়ে দেওয়ার জন্য ১০ লাখ টাকা চাওয়া হয় সিমির কাছে। জানানো হয় অপু বিশ্বাসের পক্ষ থেকে এটি চাওয়া হয়েছে। দর-কষাকষির পর চ্যানেলটি ফিরে পাওয়ার আশায় হিরো আলমকে ৫ লাখ টাকা দেন সিমি। টাকা পেয়ে চ্যানেলটি ফিরিয়ে দেন তাঁরা। কিন্তু সিমি দেখতে পান, তাঁর চ্যানেলে থাকা আগের ভিডিওগুলো নেই।
বিষয়টি অপু বিশ্বাস ও হিরো আলমকে জানান সিমি। কিন্তু তাঁরা ভিডিওগুলো ফিরিয়ে দিতে কালক্ষেপণ করেন। বিষয়টি নিয়ে চলচ্চিত্র প্রযোজক সমিতিতেও অভিযোগ করা হয়। কিন্তু কোনো সমাধান না পেয়ে আদালতের দ্বারস্থ হন সিমি।

মামলার বিষয় নিয়ে যোগাযোগ করলে আজকের পত্রিকাকে অপু বিশ্বাস বলেন, ‘এটা তো অনেক আগের ঘটনা। উনি (কলি) এখন আবার কোথা থেকে এসব করলেন, সেটা বুঝতে পারছি না। আমি সাংবাদিকদের মাধ্যমেই খবরটা শুনলাম। এ বিষয়ে আমি অবগত নই। আমি এসব দেখি না। আমার অ্যাডমিন বিষয়গুলো দেখে থাকে।’
সিমি ইসলাম কলির মামলার পরিপ্রেক্ষিতে আইনি পদক্ষেপ নেবেন কি না, জানতে চাইলে অপু বলেন, ‘কলি তো সিনেমার মানুষ। এখন তো সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা এমনিতেই শোচনীয়। এ সময়ে এসব বিষয় নিয়ে বিতর্ক কেন সৃষ্টি করছে, সেটা বুঝতে পারছি না। দেখি ওর সঙ্গে কথা বলে। হঠাৎ করে কেন এত কষ্ট পেল! কথা বলার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৪ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৪ ঘণ্টা আগে