
পলিটিক্যাল থ্রিলার গল্পে গোলাপ নামের সিনেমা বানাচ্ছেন সামছুল হুদা। গত মাসের শেষ দিকে এ সিনেমার নায়ক নিরব হোসেনের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়েছিল সিনেমার। তবে জানানো হয়নি নায়িকার নাম। অবশেষে জানা গেল গোলাপে নিরবের নায়িকা হচ্ছেন পরীমণি।
গত ৩১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে গোলাপ সিনেমায় চুক্তিবদ্ধ হন পরীমণি। এতে রূপা চরিত্রে দেখা যাবে তাঁকে। নতুন এই সিনেমা নিয়ে পরীমণি বলেন, ‘অ্যাকশন থ্রিলার ঘরানার গল্প নিয়ে তৈরি হয়েছে গোলাপের চিত্রনাট্য। অনেক দিন ধরে এমন গল্পের সিনেমায় কাজ করা হয়ে উঠছিল না। এতে আমার চরিত্রের নাম রূপা। সিনেমার গল্পে রূপা নাচবে, প্রেম করবে এমনকি ফাইটও করবে। গল্প শোনার সময় রূপা চরিত্রটি আমার পছন্দ হয়েছে। পুরো সিনেমায় নানা ধরনের টুইস্ট আছে। আশা করছি টুইস্টগুলো দর্শকদের চমকে দেবে।’
পরিচালক সামছুল হুদা বলেন, ‘গল্প চূড়ান্ত হওয়ার পর আমাদের টিমের কাছে মনে হয়েছে রূপা চরিত্রের জন্য পরীমণি পারফেক্ট। তাই তাঁকে সিনেমাতে চুক্তিবদ্ধ করার জন্য আমি অপেক্ষায় ছিলাম। অবশেষে তিনি আমাদের সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।’
গোলাপের গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস। সিনেমাটি তৈরি হচ্ছে গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে। চলতি মাসের শেষ দিকে সৈয়দপুরের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা।

এদিকে গত শুক্রবার পরীমণি শেষ করেছেন ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং। শুটিং সেট থেকে একটি ভিডিও শেয়ার করে জানান পরী। ভিডিওতে পরীমণিকে বলতে শোনা যায়, ‘এক বছর চার মাসে শেষ হলো ডোডোর গল্পের শুটিং। গল্পের প্রয়োজনেই এত লম্বা সময় লাগল।’
এই সিনেমা দিয়েই মাতৃত্বকালীন বিরতি শেষে ২০২৩ সালে সিনেমার কাজ শুরু করেছিলেন পরীমণি। সরকারি অনুদানে ডোডোর গল্প বানিয়েছেন রেজা ঘটক। এতে পরীর সঙ্গে আছেন সায়মন সাদিক।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১ ঘণ্টা আগে