বাংলা চলচ্চিত্রের ‘লিজেন্ডারি ট্রায়ো’ বলা হয় সত্যজিৎ-ঋত্বিক-মৃণাল সেনকে। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেনের হাত ধরে বাংলা চলচ্চিত্র নতুন বাঁক পায়। নির্মাতা মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করছেন কলকাতার গুণী পরিচালক সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ শিরোনামের সিনেমাটিতে মৃণাল সেনের নাম ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা জানিয়েছে, সিনেমাটিতে অভিনব চমক নিয়ে আসতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। নিজের পরের সিনেমা পদাতিক-এ ব্যবহার করতে চলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তি। সিনেমাটিতে সত্যজিতের চরিত্রে অভিনয় করা জিতু কমলের কণ্ঠে ব্যবহার করা হবে সত্যজিৎ রায়ের গলার স্বর। এর আগে অনীক দত্তের ‘অপরাজিত’ সিনেমায় সত্যজিৎ রায় হিসেবে দেখা গেছে জিতু কমলকে। আর এবার প্রযুক্তির কল্যাণে সত্যজিৎ রায়ের কণ্ঠের নমুনা।
কয়েক দিন আগেই ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক এ আর রহমান রজনীকান্তের সিনেমায় ব্যবহার করেছিলেন প্রয়াত গায়ক বাম্বা বাক্য এবং শাহুল হামিদের কণ্ঠ। যা ইতিমধ্যে ফেলে দিয়েছে হইচই। আর এবার সত্যিজিতের গলা ফিরিয়ে আনার যে উদ্যোগ নিলেন সৃজিত, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল পদাতিক সিনেমার একটি ক্লিপস। যাতে দেখা গেছে, মৃণাল সেন রুপি চঞ্চল চৌধুরী ও সত্যজিৎ রায় রুপি জিতু কমল কথোপকথনে ব্যস্ত। তাঁরা একে অন্যের সঙ্গে একটি বিশেষ সিনেমার বিষয়ে আলোচনা করছেন। তবে এই দৃশ্যে জিতুর গলার আওয়াজ নিয়ে অনেকেই তুলেছে প্রশ্ন। অনেকেই আবার করেছে ট্রোল। তবে খুব সম্ভবত এআই ব্যবহারের পর এ রকম কোনও ত্রুটিই আর খুঁজে পাবেন না দর্শকেরা।
উল্লেখ্য, ‘পদাতিক’ চলচ্চিত্রে মৃণাল সেনের ব্যক্তিগত ও পরিচালক জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো উঠে আসবে বলে জানা যায়। ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত মৃণাল সেনের নির্মিত ‘কলকাতা ট্রিলজি’ এই চলচ্চিত্রের অনেকটা জুড়ে থাকবে। মনামী ঘোষ, সম্রাট চক্রবর্তীও অভিনয় করেছেন এ চলচ্চিত্রে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে