কয়েক বছরে পশ্চিমবঙ্গের অভিনেতা দেব অধিকারী নিজেকে বদলে ফেলেছেন। এখন গল্পনির্ভর সিনেমার দিকেই নজর এই অভিনেতার। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন নিয়মিত। কয়েক দিন আগেই মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘প্রজাপতি’তে ব্যাপক সাফল্য পেয়েছেন। এবার তিনি বাঙালি ব্রিটিশ-বিরোধী বিপ্লবী নেতা বাঘা যতীন চরিত্রে অভিনয় করছেন তিনি।
ইতিমধ্যেই বাঘা যতীন চরিত্রের বিভিন্ন লুকে ধরা দিয়েছেন দেব। আজ শুক্রবার নতুন লুকে ধরা দিলেন তিনি। মাথাভর্তি লম্বা চুল। একগাল দাড়ি। মুখজুড়ে ক্ষতবিক্ষত দাগ। কম্বলে ঢাকা শরীর। চোখের দৃষ্টি স্থির। দেখেই মনে হচ্ছে পথের কোনো ভিক্ষুক। কিন্তু আসলে তা নয়।
লুকটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় শুধুমাত্র ভারতবর্ষের স্বাধীনতা চাননি, তিনি চেয়েছিলেন ভবিষ্যতে প্রত্যেক ভারতবাসীর চিন্তনের স্বাধীনতা, মননের স্বাধীনতা। বাংলা মায়ের মাটির সন্তান বাঘা যতীনের অমর গাথা প্রথমবার বড় পর্দায় নিয়ে আসছি আমরা এই দুর্গা পুজোয়।’
এর আগে খাকি পোশাকে কাঁধে বন্দুক নিয়ে শিখের বেশে দেবের লুক দেখেছেন দর্শক। তারও আগে সাধুর বেশে এই ছবিতে তার একটি লুক প্রকাশ করেও চমকে দিয়েছিলেন অভিনেতা। ছবিতে আরও কয়েকটি লুকে দেখা যাবে দেবকে। দেবের এই বিশেষ লুকের পেছনে রয়েছেন সোমনাথ কুণ্ডু।
চরিত্রের প্রয়োজনে এর আগেও তিনি নিজেকে একাধিক বার ভেঙেছেন দেব। কিন্তু কোনও একটি ছবিতে এই প্রথম এতগুলো লুকে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন দেব।
গত বছর স্বাধীনতা দিবসের সকালে এই ছবির টিজার প্রকাশ করেছিলেন অভিনেতা। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করবেন দেব। টিজার ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে দেব লিখেছিলেন, ‘যতীন মুখার্জি হয় মারে না হয় মরে, ধরা দেয় না। ৭৫ তম স্বাধীনতার এই মহোৎসবে উন্মোচিত হবে এক বাঙালির বীরগাথা, বাংলার বীর-বাঘা যতীন।’
বাঘা যতী ছিলেন বাঙালি ব্রিটিশ-বিরোধী বিপ্লবী নেতা। তার ভালো নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। কিন্তু তিনি বাঘা যতীন নামেই সকলের কাছে পরিচিত। অস্ত্রের সাহায্য ছাড়াই খালি হাতে বাঘ হত্যা করার পর তাঁকে বাঘা যতীন নামে অভিহিত করা হয়। ১৮৭৯ সালের ৭ ডিসেম্বর নদীয়া জেলার কুষ্টিয়ায় মামার বাড়িতে জন্ম নেন তিনি। মাত্র ৩৬ বছর বয়সে দেশের জন্য জীবন উৎসর্গ করে মৃত্যুবরণ করেন এই বীরযোদ্ধা। বেঙ্গল গভর্নরের ব্যক্তিগত সচিবের লোভনীয় চাকরি ছেড়ে দেশ মাতৃকার জন্য তিনি ছুটে এসেছিলেন।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে