চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে নিজের সদস্যপদ স্থগিত হলে চিত্রনায়িকা নিপুণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন চিত্রনায়ক জায়েদ খান। গতকাল ১ এপ্রিল নিপুণকে পাঠানো চিঠির জবাবে এ কথা উল্লেখ করেছেন তিনি।
সম্প্রতি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের পাঠানো কারণ দর্শানোর চিঠিকে আদালত অবমাননা উল্লেখ করেছেন জায়েদ খান।
এই চিঠির জবাবে তিনি বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন থাকা অবস্থায় নিজেকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক দাবি করে ইস্যু করা চিঠিটি সুপ্রিম কোর্টের মহামান্য আপিল বিভাগ অবমাননার শামিল।
‘বিচারাধীন মামলাটি Frustrate করার অসৎ উদ্দেশ্যে ২২ ফেব্রুয়ারি ইস্যু করা হয়েছে। উক্ত অবৈধ নোটিশের পরিপ্রেক্ষিতে গৃহীত যেকোনো অবৈধ কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত হলে দেশের সর্বোচ্চ আদালত অবমাননার জন্য ব্যক্তিগতভাবে দায়ী হবেন।’ নিপুণকে দেওয়া চিঠিতে এমনটাই উল্লেখ আছে।
এ সময় জায়েদ খান নিজের অবস্থান পরিষ্কার করে জানান, কোনো আইন পরিপন্থী কাজ করেননি, যার ফলে নিপুণকে সমস্ত অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানান।
এ বিষয়ে আজকের পত্রিকাকে জায়েদ খান বলেন, ‘আমার সদস্যপদ স্থগিতের নাটক যদি মঞ্চস্থ হয়, আমি অবশ্যই আমার আইনজীবীর মাধ্যমে আইনি ব্যবস্থা নেব। এখনো আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত তারা, আগামী নির্বাচনে আমাকে আটকানোর জন্যই তারা এসব পরিকল্পনা করছে।’
জায়েদ আরও বলেন, ‘নির্বাচনে নির্বাচিত হয়েও আমাকে এসব দেখতে হচ্ছে। আরেকজন নির্বাচনে হেরেও জোর করে চেয়ার দখল করে আছে। এর চেয়ে বড় লজ্জা আর কী হতে পারে।’
শিল্পী সমিতি সূত্রে শোনা যাচ্ছে, শিল্পী সমিতির নির্বাচিত কমিটি থেকে অভিনেত্রী সুচরিতা ও চিত্রনায়ক রুবেলের সদস্যপদ বাতিল করা হয়েছে। সেই সঙ্গে চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ স্থগিত হতে যাচ্ছে আজ রবিবার।
এদিকে সদস্যপদ বাতিল প্রক্রিয়ার আগে জায়েদ খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ওই নোটিশে জায়েদ খানকে নিপুণ সম্পর্কে ইউটিউব ও টেলিভিশনে মানহানিকর বক্তব্য দেওয়ার কারণ দর্শাতে বলা হয়েছে। এতে সাধারণ সম্পাদক হিসেবে স্বাক্ষর রয়েছে নিপুণ আক্তারের।
জায়েদ খানের কারণ দর্শানোর চিঠিতে বলা হয়েছে, জায়েদ খান বিভিন্ন ইউটিউব চ্যানেল ও গণমাধ্যমে সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদান করেন। শিল্পী সমিতি মনে করে, যা সমিতির সংগঠনের ৭(ক) ধারায় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, যা সমিতির সদস্য হিসেবে কাম্য নয়। এমন অভিযোগের ভিত্তিতে শিল্পী সমিতি জায়েদ খানের সদস্যপদ স্থগিত করতে যাচ্ছে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে