
শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকার গারো পাহাড়সহ বিভিন্ন লোকেশনে চলছে সজল-বুবলী অভিনীত ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং, যেখানে বন্য হাতির আনাগোনা রয়েছে। শুটিং করতে গিয়ে বন্য হাতির আক্রমণের মুখে পড়েছিলেন সিনেমার কলাকুশলীরা। তেমন ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্ক নিয়ে কাজ করছেন বলে জানান অভিনেতা সজল। তবে বনের ভেতরে এই শুটিং নিয়ে আপত্তি জানিয়েছেন জয়া আহসান ও কাজী নওশাবা আহমেদ। শুটিং বন্ধে বন বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।
‘গারো পাহাড়ে নতুন সিনেমার শুটিং, বিঘ্ন ঘটাচ্ছে বন্য হাতির দল’—এমন একটি সংবাদের ছবি ফেসবুকে শেয়ার করে জয়া আহসান লেখেন, ‘এই আরেক উপদ্রব বনের ভিতর। বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। মন চাইলেই লাইট ক্যামেরা অ্যাকশন শুরু করা যায়? মাইকের শব্দ, শুটিং টিমের বর্জ্য, গানবাজনা এগুলো কি অ্যালাউ করা ঠিক হবে এ রকম একটা সেনসিটিভ জায়গায়?’
জয়ার ওই পোস্টে নেটিজেনদের অনেকে সহমত পোষণ করছেন। কেউ লিখেছেন, এই শুটিং টিমের বিরুদ্ধে কড়া আইনি নোটিশ পাঠানো হোক। এই বিষয়ে কথা বলতে শাপলা শালুক সিনেমার নির্মাতা রাশেদা আক্তার লাজুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
এবারই প্রথম নয়, বন্য প্রাণী সংরক্ষণে সবসময়ই সরব ছিলেন জয়া আহসান। মানুষের নিয়ন্ত্রণে রেখে হাতিকে সার্কাসে ব্যবহার, হাতির পিঠে ভ্রমণ, বিয়েবাড়িতে শোভাবর্ধন এবং বাণিজ্যিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের র্যালিতে বিজ্ঞাপনের মতো বিভিন্ন বিনোদনের কাজে হাতির ব্যবহার বন্ধে গত বছর হাইকোর্টে রিট করেছিলেন তিনি। তাঁর করা রিটের পর এসব কাজে ব্যক্তিমালিকানায় লাইসেন্স দেওয়ার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট।
একই বিষয় নিয়ে আপত্তি জানিয়েছেন আরেক অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। জয়া আহসানের শেয়ার করা একই নিউজের ছবি ফেসবুকে পোস্ট করে বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। প্রাণীকল্যাণ, বন্য প্রাণী সংরক্ষণ এবং পরিবেশগত সচেতনতা তৈরিতে কাজ করা প্রাণী সংরক্ষণ সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের দূত হিসেবে যুক্ত আছেন কাজী নওশাবা।
অ্যাকশন-রোমান্টিক ঘরানার সিনেমা শাপলা শালুকে প্রথমবার জুটি হয়েছেন সজল ও বুবলী। এতে আরও অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পী প্রমুখ। সিনেমাটি চলতি বছরেই মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে