হাসপাতালে ভর্তি হয়েছেন টালিউডের জনপ্রিয় পরিচালক অরুণ রায়। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সম্প্রতি ক্যানসারে আক্রান্ত এই নির্মাতার শারীরিক অবস্থা খারাপের দিকে যেতে থাকে। গত কয়েক দিন ধরে অসুস্থতা বাড়লে তাঁকে তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। ‘বাঘা যতীন’ সিনেমার শুটিংয়ের সময় সামনে আসে অরুণ রায়ের শরীরে বাসা বেঁধেছে ক্যানসার।
এ বছরের দুর্গাপূজায় মুক্তি পায় অরুণ রায় পরিচালিত ও দেব অভিনীত সিনেমা ‘বাঘা যতীন’। সিনেমাটির শুটিংয়ের সময় তিনি জানতে পারেন অসুস্থতার খবর, তার মধ্যেও শুটিং শেষ করেন তিনি। কেমোথেরাপি চলাকালীনও কাজ করে গেছেন অরুণ রায়। অসুস্থতা নিয়েও সিনেমাটির প্রচারে অংশ নেন তিনি।
টালিউড অভিনেতা দেবকে ‘বাঘা যতীন’ সিনেমার প্রচারের সময়ই পরিচালকের অসুস্থতার প্রসঙ্গে বলতে শোনা যায়, তিনি অরুণ রায়কে সমস্ত ভাবে সহযোগিতা করবেন। তবে অরুণ রায় নিজেই তাঁর অসুস্থতা নিয়ে ব্যস্ত হতে রাজি ছিলেন না। উল্টে তাঁর মতে, ‘এটা তো যে কারও হতে পারে, তেমন কিছু নয় তো।’
উল্লেখ্য, ‘বাঘা যতীন’ ছাড়াও, ‘৮ / ১২ ’, ‘হীরালাল’ ইত্যাদির মতো একাধিক সিনেমা উপহার দিয়েছেন তিনি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে