কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের কলমে সৃষ্ট ফেলুদার গল্পে বাঙালিরা বুঁদ হয়েছেন সব সময়। গল্পের শুরু থেকে ক্লাইম্যাক্স ফেলুদাপ্রেমীদের মুখস্থ। তাই বড় পর্দায় ফেলুদা এলেই সিনেমাপ্রেমীদের একটা বড় অংশের মনে হয়, সিনেমা হল অবধি পৌঁছাতেই হবে। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় পরিচালক সন্দীপ রায় এবার তৈরি করেছেন টালিউড সিনেমা ‘নয়ন রহস্য’। ছবিটা মুক্তি পাচ্ছে আজ শুক্রবার।
সিনেমাটির গল্প এগিয়েছে একজন বাচ্চা ছেলেকে ঘিরে, এক্সেপশনাল নিউমারিক্যাল অ্যাবিলিটি আছে যার। হঠাৎ তার উধাও হয়ে যাওয়া আর একটা খুন, রহস্য তৈরি করে। তারপর ফেলুদা কীভাবে তোপসে আর জটায়ুকে নিয়ে সেই রহস্যের সমাধান করবে, সেটাই ছবির গল্প। ছবির নয়ন চরিত্রে দেখা গেছে অভিনভ বড়ুয়াকে। ছবিতে ফেলুদা ইন্দ্রনীল সেনগুপ্ত আর তোপসের চরিত্র করছেন আয়ুষ দাস। জটায়ুর চরিত্রে দেখা যাবে অভিজিৎ গুহকে।
পরিচালক সন্দীপ রায় বলেন, “হত্যাপুরী’ ছবিতে অভিনভ একটা ছোট চরিত্র করেছিল। তখনই ওকে খুব পছন্দ হয়। ও বেশি বড় হয়ে গেলে তখন নয়ন খুঁজতে সমস্যা হবে, সেটা ভেবেও এই ছবিটা আগে করলাম।’
পরিচালক আরও বলেন, ‘ফেলুদার গল্প যাঁরা পছন্দ করেন, তাঁদের অনেকের প্রিয় গল্প এটা। বড় পর্দায় এই ছবিটা দেখতে দর্শকদের কেমন লাগবে, তা জানার অপেক্ষায় রয়েছি।’
সিনেমাটি নিয়ে ইন্দ্রনীল বলেন, ‘এই ছবিতে শুধু ফেলুদা-তোপসে-জটায়ু নয়, অন্য চরিত্রগুলোও স্পেশাল। ‘‘হত্যাপুরী’’র জন্য আমরা দর্শকদের থেকে এতটাই ভালোবাসা পেয়েছি যে, এবারও সেই সমর্থন পাব আশা করছি। ফেলুদার ম্যাজিক কোনো দিন কমেনি।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে