‘চ্যালেঞ্জ’ সিনেমা দিয়ে প্রথমবার একসঙ্গে কাজ করেন টালিগঞ্জের দেব ও শুভশ্রী। বক্স অফিসে হিট হয় সিনেমাটি, দর্শক পছন্দ করে নতুন এই জুটির কেমেস্ট্রি। এরপর জুটি বেঁধে একের পর এক অভিনয় করেন ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’র মতো ব্যবসাসফল সিনেমায়। অভিনয়ের সূত্র ধরে একে অপরের কাছে এসেছিলেন তাঁরা। ভালোবাসার বন্ধনেও জড়িয়ে পড়েছিলেন। কিন্তু সেই বন্ধন বেশি দিন স্থায়ী হয়নি। মাঝপথে হয় ছন্দপতন। একসঙ্গে কোনো সিনেমায়ও আর অভিনয় করেননি তাঁরা। সবশেষ এই জুটিকে দেখা গিয়েছিল ২০১৩ সালে ‘খোকা ৪২০’ সিনেমায়। এক যুগের বিরতির পর আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় এই জুটি। আগামী ১৪ আগস্ট পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘ধূমকেতু’। এই সিনেমায় আবার একসঙ্গে পাওয়া যাবে দেব-শুভশ্রীকে।
সম্পর্কের ইতি টানার পর ধূমকেতু প্রথম এক করে দেব ও শুভশ্রীকে। সেটাও প্রায় ১০ বছর আগে। গল্পের কারণেই ধূমকেতুতে কাজ করতে রাজি হয়েছিলেন তাঁরা। তবে নানা জটিলতায় আটকে ছিল সিনেমাটি। অনেকের মতো দেব-শুভশ্রীও হয়তো এই সিনেমার আশাই ছেড়ে দিয়েছিলেন। হঠাৎ করেই চলতি বছরের শুরুর দিকে ধূমকেতু মুক্তির গুঞ্জন শোনা যায়। অবশেষে চলতি মাসেই আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়, ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে সিনেমাটি।
সিনেমার মুক্তির তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে ভক্তদের মনে এক নতুন প্রশ্ন জেগে ওঠে, সিনেমার প্রচারে কি দেব ও শুভশ্রী একসঙ্গে উপস্থিত হবেন? তা নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। অবশেষে গতকাল নির্মাতাদের পক্ষ থেকে প্রকাশ্যে এল সিনেমার প্রমোশনাল ভিডিও। সেই ভিডিওতে দেখা মিলল দেব-শুভশ্রীর। তাঁরা বার্তাও দিলেন দর্শকদের। সেখানে দেব ও শুভশ্রী কাট টু কাট শটে বলেন, ‘১২ বছর পর আবার আমরা একসঙ্গে। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আপনাদের কাছের সিনেমা হলে মুক্তি পাচ্ছে ধূমকেতু। আর অপেক্ষা নয়, দেখা হচ্ছে সকলের সঙ্গে বড় পর্দায়।’
প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। দীর্ঘ ১২ বছর পর দেব-শুভশ্রীকে আবারও একসঙ্গে দেখতে পেয়ে ভক্তরাও আবেগাপ্লুত। সিনেমার গল্প, গান এবং নায়ক-নায়িকার রসায়ন নিয়ে ইতিমধ্যেই দর্শকদের বেশ আগ্রহ দেখা যাচ্ছে।
ধূমকেতুর পরিচালক কৌশিক গাঙ্গুলী জানান, এই সিনেমা শুধু প্রেমকাহিনি নয়, বরং এর মধ্য দিয়ে সমাজের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। সিনেমাটি প্রযোজনা করেছেন রানা সরকার ও দেব।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে