ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের পরিচালক ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার স্বামী সৃজিত মুখোপাধ্যায়। এ সংবাদ নিজেই ফেসবুকে নিশ্চিত করেছেন পরিচালক সৃজিত। তাঁর পরিচালিত ‘অটোগ্রাফ’-এর সেই জনপ্রিয় গান, ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’-এর কথা বদলে দিয়ে, সেই পরিচালক লিখেছেন, ‘জল রাস্তায় হয় ডেঙ্গু, আর কম যায় তাই প্লাটিলেট...#নিশ্চিত।’
পরিচালক সৃজিতের এমন পোস্টে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। সৃজিতের পোস্টে মন্তব্য করছেন অভিনেত্রী, পরিচালক অপর্ণা সেন থেকে শুরু করে এপার ওপারের অনেক তারকারা। অপর্ণা সেন লিখেছেন, ‘টেক কেয়ার রিজু! আমার ডেঙ্গু হয়েছিল তাই জানি এটা কতটা দুর্বল করে দেয়! নার্সিং হোমে ভর্তি হয়ে যাবেন আশি করি।’ তাঁর উত্তরে পরিচালক পাল্টা লিখেছেন, ‘এখনই নয়, কাল প্লাটিলেট চেক করে, স্যুটকেস গুছাব ভাবছি।’ বাংলাদেশি অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা লিখেছেন, ‘নিজের যত্ন নেবেন।’
কিছুদিন আগে নিজের ফেসবুকের পাতায় সৃজিত লিখেছিলেন ‘অন্ধকার নামছে, এতটাই ঘন অন্ধকার যে চারদিকে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না।’ ঠিক কী হয়েছে জানতে খোঁজ নিয়ে জানা যায় তিনি তখন অসুস্থ। তখন সৃজিতের স্ত্রী ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার হিন্দুস্তান টাইমসকে জানিয়েছিলেন, ‘বড় কিছু নয়, ফ্লু জ্বর হয়েছে। এখন উনি কিছুটা ভালো আছেন।’ তবে এখন জানা যাচ্ছ, তাঁর সেই জ্বর আসলে ডেঙ্গুর কারণেই হয়েছে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে