
ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘চক্কর’। শরাফ আহমেদ জীবন পরিচালিত সিনেমাটি ভালো ব্যবসা করছে সিনেপ্লেক্সগুলোতে। এবার মোশাররফ করিম অভিনীত আরও এক সরকারি অনুদানের সিনেমার খবর জানালেন নির্মাতা নূর ইমরান মিঠু। নির্মাতা জানিয়েছেন, মোশাররফ করিম আরও একটি সিনেমায় অভিনয় করছেন। সরকারি অনুদানের এ সিনেমার নাম ‘কুরকাব’। সিনেমাটি তৈরি হচ্ছে শাহাদুজ্জামানের ‘ইব্রাহিম বক্সের সার্কাস’ গল্প অবলম্বনে। এতে মোশাররফ অভিনয় করছেন ইব্রাহিম বক্স চরিত্রে।
পরিচালক নূর ইমরান মিঠু জানিয়েছেন, আর অল্প কিছু অংশের শুটিং বাকি আছে সিনেমাটির। শুটিং শুরু হয়েছিল গত বছর। নূর ইমরান বলেন, ‘আমরা চেয়েছিলাম, চুপচাপ কাজটা শেষ করতে। যেভাবে পরিকল্পনা ছিল ঠিক সেভাবেই এগিয়েছি। এখন সিনেমাটির কাজ প্রায় শেষের পথে। কিছুদিন পরেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে কুরকাব সিনেমার। ইচ্ছা আছে এ বছরেই সিনেমাটি মুক্তি দেওয়ার।’
এর আগে নূর ইমরান মিঠু বানিয়েছিলেন ‘কমলা রকেট’ ও ‘পাতালঘর’ নামের দুটি সিনেমা। কুরকাব তাঁর তৃতীয় সিনেমা। কমলা রকেটেও অভিনয় করেছিলেন মোশাররফ করিম। তৈরি হয়েছিল শাহাদুজ্জামানের দুটি ছোটগল্প অবলম্বনে।
কুরকাব সিনেমার একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন মীর রাব্বি। এ ছাড়া অন্য চরিত্রগুলোতে থাকছেন একঝাঁক নতুন অভিনয়শিল্পী।
মোশাররফ করিম অভিনীত আরও একটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে বাংলা নববর্ষ উপলক্ষে। ফজলুল কবীর পরিচালিত ‘বিলডাকিনি’ নামের সিনেমাটিতে মোশাররফের সঙ্গে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী পার্নো মিত্র। এটিও সরকারি অনুদানের সিনেমা। এর আগে কয়েকবার মুক্তির কথা থাকলেও নানা কারণে পিছিয়ে গেছে সিনেমাটি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে