‘কমলা রকেট’ সিনেমার মাধ্যমে দেশ-বিদেশে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন নির্মাতা নূর ইমরান মিঠু। এরপর তাঁর নির্মিত দ্বিতীয় চলচ্চিত্র ‘পাতালঘর’ বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে। তারকাবহুল এই সিনেমা বড় পর্দায় নয়, আগামী ২৭ জুলাই মুক্তি পেতে যাচ্ছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
এর আগে ‘পাতালঘর’ ভারতের কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্রে উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়। গত বছর ভারতের গোয়ায় ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। চলতি বছর নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ফিচার সিনেমা হিসেবে ‘ডন কিহোতে পুরস্কার’ পেয়েছে।
ছবিটি প্রযোজনা করেছেন আবু শাহেদ ইমন। বক্স অফিস নিবেদিত ও গল্প রাজ্য ফিল্মসের প্রযোজনায় ‘পাতালঘর’ নির্মাণে সহযোগিতা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, বাতায়ন প্রোডাকশনস ও পাওয়ার্ড বাই জয়া স্যানিটারি ন্যাপকিন।
নির্বাহী প্রযোজক মীর মোকাররম হোসেনের সঙ্গে সহপ্রযোজক হিসেবে আরও আছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বাতায়ন প্রোডাকশনসের তাহরিমা খান।
‘পাতালঘর’-এর ওটিটি রিলিজ নিয়ে আবু শাহেদ ইমন বলেন, ‘বিশ্বজুড়ে অনেক ভালো ছবি শুরুতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। আমাদের দেশেও ওটিটিতে একটা শ্রেণির দর্শক ভালো ছবি দেখার জন্য তৈরি হয়েছে। শুরু থেকে ইচ্ছে ছিল দর্শকদের এই ভালো কাজ পৌঁছে দিতে চাই। বাংলাদেশে চরকি ইতিমধ্যে দর্শকদের আস্থা কুড়িয়েছে।’
তিনি আরও বলেন, ‘সারা বিশ্বের দর্শকের কাছে চরকির মাধ্যমে ‘‘পাতালঘর’’ পৌঁছে দিচ্ছি, যা দর্শক একযোগে দেখতে পারবেন। পরে বিকল্প প্রদর্শনীর মাধ্যমে দেখানোর ইচ্ছা আছে।’
‘পাতালঘর’-এর শুটিং হয়েছিল করোনাকালে, যা মা ও মেয়ের মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন আফসানা মিমি, নুসরাত ফারিয়া, মামুনুর রশিদ, সালাউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম, ফজলুর রহমান বাবু, নাজিয়া হক অর্ষা, মামুন-উল-হক, দীপান্বিতা মার্টিন, রওনক হাসান, নাসির উদ্দিন খান, মৌটুসি বিশ্বাস, আরফান মৃধা শিবলু, শাদাত রাসেল, হাসনাত রিপন, চন্দনা বিশ্বাস।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে