গত বছর রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য যখন একে একে ঘোষণা দেওয়া হচ্ছিল সিনেমার নাম, সেই সময়ে প্রকাশ্যে আসে সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। জানানো হয় ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু সময়স্বল্পতার কারণ জানিয়ে শেষ মুহূর্তে মুক্তির মিছিল থেকে সরে যায় সিনেমাটি। এরপর সিনেমার নির্মাণকাজ শেষ হলেও মুক্তির জন্য একটি ভালো সময়ে অপেক্ষায় ছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। অবশেষে জানা গেল, আসছে রোজার ঈদে মুক্তি পাচ্ছে জংলি।
চুপ ছিলাম দেখে ভাবিস না জংলি তোদের ভুলে গেছে, জংলি আসছে হুংকার নিয়ে—ফেসবুকে এমন ক্যাপশন দিয়ে জংলি সিনেমার অ্যানাউন্সমেন্ট পোস্টারে হাজির হয়েছেন সিয়াম আহমেদ।

জংলি বানিয়েছেন এম রাহিম। এর আগে ‘শান’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হয়েছিল তাঁর। প্রথম সিনেমায়ও নায়ক হিসেবে পেয়েছিলেন সিয়ামকে। বছর ঘুরে জংলি মুক্তি দেওয়া প্রসঙ্গে নির্মাতা এম রাহিম বলেন, ‘জংলি গত ঈদুল আজহায় মুক্তির কথা ছিল, কিন্তু তাড়াহুড়ো করে কাজ শেষ করে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করতে চাইনি। তাই সে সময় রিলিজ দেওয়া হয়নি। আমি এবং আমার টিম চেয়েছিলাম কোনো এক ফেস্টিভ্যালে যেন জংলি সিনেমাটি রিলিজ হয়। তাই এ বছর ঈদুল ফিতরে জংলি রিলিজ দিচ্ছি। আমার বিশ্বাস প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার পর সব দর্শক জংলিকে আপন করে নেবে।’
জংলির চরিত্রটি সিয়ামের কাছে বিশেষ। এই চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তুলতে প্রায় সাত মাস চুল-দাড়ি কাটেননি তিনি। সিয়াম বলেন, ‘অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে, যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। জংলি আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে। হয়তো চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো, কিন্তু চরিত্রটি বাস্তবসম্মত করতেই প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি। এক বছর চরিত্রটাকে আগলে ধরে রেখেছি। চরিত্রটাকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আমি চেষ্টা করেছি, বাকিটা দর্শকের হাতে।’
জংলি সিনেমায় সিয়ামের সঙ্গে আছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। এর আগে সিয়াম-বুবলী অভিনয় করেছিলেন ‘টান’ ওয়েব ফিল্মে। এবারই প্রথম সিয়ামের সঙ্গে দেখা যাবে দীঘিকে। জংলি সিনেমার সব গানের সংগীত পরিচালনা করছেন প্রিন্স মাহমুদ। নির্মাতা এম রাহিম জানান, আগামী ভালোবাসা দিবসে তাহসানের গাওয়া ‘জনম জনম’ গান দিয়ে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। এরপর পর্যায়ক্রমে প্রকাশ পাবে বাকি গান, টিজার ও ট্রেলার।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে