
১৯ জুলাই নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুদিন। একই দিনে বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়েখ্যাত সারাহ বেগম কবরীর জন্মদিন। হুমায়ূন আহমেদ ও কবরীর স্মরণে বিশেষ আয়োজন সাজিয়েছে চ্যানেল আই।
১৯ জুলাই বেলা ১১টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে হুমায়ূন আহমেদ রচিত নাটক ‘অন্য কোনোখানে’। পরিচালনা করেছেন আবুল হায়াত। সন্ধ্যা ৬টায় দেখা যাবে হুমায়ূন আহমেদ স্মরণে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘তুমি চলে এসো এক বরষায়’। এতে অংশ নিয়েছেন কবি হাসান হাফিজ, অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম, অভিনেতা ফারুক আহমেদ ও মুনমুন আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন অনন্যা রুমা।

এ ছাড়া কবরীর স্মরণে তিন দিনের চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে চ্যানেল আই। ১৯ জুলাই বেলা ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে কবরী অভিনীত সিনেমা ‘মাসুদ রানা’। ১৯৭৪ সালে মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেছেন মাসুদ পারভেজ।
২০ জুলাই বেলা ৩টা ৫ মিনিটে দেখা যাবে কবরী অভিনীত আরেকটি সাড়া জাগানো সিনেমা ‘বধূ বিদায়’। পরিচালনায় কাজী জহির। এ দিন বিকেল সাড়ে ৫টায় রয়েছে আবদুর রহমানের উপস্থাপনায় কবরীর সর্বশেষ সাক্ষাৎকার নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘সাময়িকী’। পরদিন ২১ জুলাই ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে ইবনে মিজান পরিচালিত চলচ্চিত্র ‘কত যে মিনতি’ অথবা সুভাষ দত্ত পরিচালিত ‘বিনিময়’।
১৯ জুলাই অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের জন্মদিন। এ উপলক্ষে ওই দিন চ্যানেল আইয়ে দুপুর সাড়ে ১২টায় প্রচারিত হবে তারকা কথনের বিশেষ পর্ব। অনুষ্ঠানের বিশেষ অতিথি নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে