
২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহির। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন তাঁরা। এরপর জুটি হয়ে অভিনয় করেন ‘অন্যরকম ভালোবাসা’, ‘তবু ভালোবাসি’, ‘কি দারুণ দেখতে’, ‘অনেক সাধের ময়না’সহ বেশ কিছু সিনেমায়।
জুটি হিসেবেও দর্শকপ্রিয়তা পেয়েছিলেন বাপ্পী ও মাহি। এ জুটি নিয়ে যখন নির্মাতাদের প্রত্যাশা তুঙ্গে, সে সময় কোনো এক অজানা কারণে একে-অপরের সঙ্গে অভিনয় করা বন্ধ করে দেন তাঁরা। এমনকি মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায়। সবশেষ এই জুটিকে দেখা গেছে শাহানেওয়াজ শানু পরিচালিত ‘পলকে পলকে তোমাকে চাই’ সিনেমায়। এটি ২০১৬ সালে মুক্তি পেলেও তাঁদের দেখা হওয়া বন্ধ হয়েছে তারও বছরখানেক আগে থেকে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়ে দূরত্ব ঘুচল বাপ্পী ও মাহির। সেখানে চিত্রনায়ক কাজী মারুফের বাসায় ১০ বছর পর দেখা হলো নায়ক-নায়িকার। দীর্ঘদিন পর প্রথম সিনেমার সহশিল্পীকে কাছে পেয়ে দুজনেই আবেগাপ্লুত হয়ে পড়েন। পুরোনো দিনের স্মৃতিচারণার পাশাপাশি খুনসুটিও করতে দেখা যায় তাঁদের।
প্রায় চার মাস ধরে যুক্তরাষ্ট্রে আছেন মাহি। আর বাপ্পী সেখানে গেছেন গত মাসে। ৭ অক্টোবর কাজী মারুফের বিবাহবার্ষিকী উপলক্ষে এক হয়েছিলেন যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশের শোবিজের মানুষেরা। সেখানেই দেখা হয় বাপ্পী ও মাহির।
দীর্ঘদিন পর মাহির সঙ্গে দেখা হওয়া প্রসঙ্গে ফেসবুক লাইভে বাপ্পী বলেন, ‘আমি আর মাহি একসঙ্গে সিনেমায় অভিষেক করেছি। ও আমার খুব ভালো বন্ধু। মাঝে মাঝে ফোনে কথা হলেও দেখা হলো এক দশক পর। ওর সঙ্গে আমার অনেক স্মৃতি। ক্যারিয়ারের শুরুতে আমরা দারুণ সময় কাটিয়েছি। ওকে দেখে অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম।’
মাহিয়া মাহি বলেন, ‘অনেক দিন পর আমাদের দেখা হলো। ১০ বছর পর। শুটিংয়ের সময় আমরা এত মজা করতাম! ক্যামেরার সামনে দাঁড়ানোর সময়টুকু ছাড়া আমাদের মধ্যে খুনসুটি লেগেই থাকত। দীর্ঘ একটা সময় ওর সঙ্গে আমার দেখা হয়নি। কথাও তেমনটা হয়নি। এত বছর পর বাপ্পীকে দেখে আগের স্মৃতিগুলো খুব মনে পড়ছে। আমিও খুব আবেগ আপ্লুত হয়ে পড়ছিলাম।’
ফেসবুকে লাইভ চলাকালে একজন জানতে চাইলেন, আবার কবে পর্দায় দেখা যাবে এই জুটিকে। উত্তরে বাপ্পী বলেন, ‘যদি সুযোগ হয় তাহলে অবশ্যই আবার একসঙ্গে কাজ করব আমরা।’
লাইভে বাপ্পী ও মাহি দুজনকেই বেশ আন্তরিক মনে হয়। শেষ দিকে ভালোবাসার রঙ সিনেমার ‘ভালোবাসার চেয়ে একটু বেশি’ গানটি গেয়ে শোনান বাপ্পী, তাঁর সঙ্গে গলা মেলান মাহি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে