সৌদি আরবের রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাসের নিয়মিত বার্ষিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘অ্যাম্বাসেডর চয়েস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। বেশ ক’বছর ধরে নিয়মিত হওয়া এই চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘দামাল’।
ফরিদুর রেজা সাগর-এর কাহিনি অবলম্বনে ‘দামাল’ পরিচালনা করেছেন রায়হান রাফী। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, রিয়াদে এই উৎসবে ‘দামাল’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে আগামী ৮ ডিসেম্বর।
পক্ষকালব্যাপী এই উৎসব শুরু হবে আগামীকাল ২৪ নভেম্বর থেকে। চলচ্চিত্র উৎসবে বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ ব্যক্তিবর্গ এবং প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করবেন।
সিয়াম, মিম, রাজ ছাড়াও এ চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন–ইন্তেখাব দিনার, রাশেদ মামুন অপু, সুমিত, সাঈদ বাবু, শাহনাজ সুমি, নাজমুস সাকিব, সামিয়া অথৈ, পূজা ক্রুজ, সারওয়াত আজাদ বৃষ্টিসহ অনেকে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১ ঘণ্টা আগে