
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জনা রহমানকে শেষ বিদায় জানালেন তাঁর সহকর্মীরা। সেখানেই অনুষ্ঠিত হয় তাঁর প্রথম জানাজা।
শনিবার বেলা সোয়া ১১টার দিকে এফডিতে প্রবেশ করে অঞ্জনার মরদেহবাহী গাড়িটি। প্রিয় সহকর্মীকে বিদায় জানাতে অপেক্ষায় ছিলেন সহকর্মীরা। এফডিসিতে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, উজ্জ্বল, ইলিয়াস কাঞ্চন, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরসহ অনেক অভিনেতা অভিনেত্রী ও এফডিসির কর্মকর্তা কর্মচারিরা।
এ সময় শোক প্রকাশ করেন উপস্থিত সহকর্মী অভিনেতা অভিনেত্রীরা। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন অঞ্জনা। সেখানেই বাদ জোহর অনুষ্ঠিত হয় অঞ্জনার প্রথম জানাজা। এরপর ১টা ৫০ মিনিটের দিকে তার মরদেহ এফডিসি থেকে রওনা হয় চ্যানেল আইয়ের উদ্দেশে। অঞ্জনার ছেলে নিশাত রহমান মনি জানান, চ্যানেল আই প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে হবে দাফন।
শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। দুই সপ্তাহ আগে অসুস্থ অঞ্জনা। প্রথম দিকে জ্বরে আক্রান্ত হন তিনি। শরীর কাঁপিয়ে জ্বর আসত। ওষুধ খেয়েও কাজ না হওয়ায় গত সপ্তাহে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।
আজিজুর রহমান পরিচালিত অশিক্ষিত সিনেমায় নায়করাজ রাজ্জাকের বিপরীতে লাইলি চরিত্রে অভিনয় করেন অঞ্জনা। রাজ্জাকের বিপরীতে তিনি ৩০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৮১ সালে ‘গাংচিল’ এবং ১৯৮৬ সালে ‘পরিণীতা’ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রী হিসেবে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অঞ্জনা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে