সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে ‘প্রিয় সত্যজিৎ’ নামের সিনেমা বানিয়েছেন প্রসূন রহমান। বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে সিনেমাটি। এবার দর্শকদের দেখার পালা। তবে প্রেক্ষাগৃহে নয়, ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পাবে প্রিয় সত্যজিৎ। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা প্রসূন।
তবে কোন প্ল্যাটফরমে দেখা যাবে সিনেমাটি, তা জানাননি তিনি। প্রিয় সত্যজিৎ সিনেমায় সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল।
উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ার হয় কানাডার ভ্যাংকুবার সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। এরপর এটি প্রদর্শিত হয় ইতালির ফ্লোরেন্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ও ভারতের কেরালা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। এর মধ্যে ফ্লোরেন্স উৎসবে ‘প্রিয় সত্যজিৎ’ বিশেষ পুরস্কার পায়।
এ ছাড়া ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমায় অনবদ্য অভিনয়ের সুবাদে ‘জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩’-এর ফিচার ফিল্ম বিভাগে সেরা অভিনেতা নির্বাচিত হন অভিনেতা আহমেদ রুবেল। শুধু তাই নয়, সিনেমাটোগ্রাফি এবং সম্পাদনা বিভাগেও দুটি বিশেষ পুরস্কার পেয়েছে ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমাটি।
এই সিনেমায় একজন প্রবীণ নির্মাতার ভূমিকায় অভিনয় করেছেন আহমেদ রুবেল। তাঁর সঙ্গে আরও আছেন মৌটুসী বিশ্বাস, সাইদ বাবু, সংগীতা চৌধুরী, লাবণ্য চৌধুরী, এহসানুল হক, নুসরাত জাহান নদী, পংকজ মজুমদার প্রমুখ। ইমেশন ক্রিয়েটরের ব্যানারে এটি প্রযোজনাও করেছেন নির্মাতা প্রসূন রহমান।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে