জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সিনেমায় ব্যস্ততার বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। প্রায়ই তিনি হাজির হন বিভিন্ন অবতারে। নিজের সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করেন সেসব মুহূর্ত।
গতকাল বুধবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন কয়েকটি ছবি পোস্ট করেছেন জয়া আহসান। সিল্ক কাপড়ের জামায় বিভিন্ন লুকে পোস্ট করা ছবিগুলো পছন্দ করেছেন অভিনেত্রীর ভক্তরা।
ক্যাপশনহীন ছবিগুলো পোস্ট করে জয়া কেবল জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।
জয়া আহসান এখন ব্যস্ত আছেন সৃজিত মুখার্জির ‘দশম অবতার’ সিনেমার শুটিংয়ে। যদিও এত দিনে সিনেমাটির শুটিং শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু পরিচালক সৃজিতের ডেঙ্গু হওয়ায় শুটিং পিছিয়েছে।
পরিচালক সৃজিত সুস্থ হলে চলতি মাসের শেষেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে শুটিং হবে ‘দশম অবতার’-এর। আগামী পূজায় মুক্তি পাবে ‘দশম অবতার’।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে