‘মারদানি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। ভারতীয় সংবাদমাধ্যম টাইসম অব ইন্ডিয়া জানিয়েছে, ইতিমধ্যে এর চিত্রনাট্য লেখার কাজ শেষ করেছেন পরিচালক গোপী পুত্ররণ। রানির স্বামী ও চলচ্চিত্র প্রযোজক আদিত্য চোপড়া থেকেও পেয়েছেন সম্মতি।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, আরও একবার রানিকে দেখা যাবে ইন্সপেক্টর শিবানী শিবাজি রায়ের ভূমিকায়। তবে রানী ছাড়া এখন পর্যন্ত অন্যান্য কাস্ট চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছে, আগামী বছর শুরু হতে পারে সিনেমার শুটিং।
ফিল্ম কম্প্যানিয়নের অনুপমা চোপড়ার সঙ্গে এক সাক্ষাৎকারে রানী মুখার্জি জানিয়েছিলেন, তিনি শিবানীর চরিত্রে আবারও অভিনয় করতে চান। অভিনেত্রীর কথায়, ‘আমি যখন ‘‘মারদানি ২’’ করি, তখন আমি বেশ নার্ভাস ছিলাম, কারণ আমি এর আগে কখনো সিক্যুয়েল করিনি। কারণ যখনই একটি চলচ্চিত্র শেষ হয় তখন আমি আমার চরিত্রগুলোকে পেছনে ফেলে দিই এবং তারপরে আমি জানি না যে আমি আবার সেই অংশটি পুনরায় প্রকাশ করতে পারব কিনা! ‘‘মারদানি ২’’ করে আমি অবাক হয়েছিলাম যে আমি অংশটি পুনরায় প্রকাশ করতে পেরেছি। তাই এখন আমি এটিকে আবার ‘‘মারদানি ৩’’ রূপে পুনরায় প্রকাশ করতে চাই।
উল্লেখ্য, যশ রাজ ফিল্মসের প্রযোজনায় ‘মারদানি’ মুক্তি পায় ২০১৪ সালে, যা বক্স অফিসে সাফল্যের পাশাপাশি দর্শকপ্রিয়তাও অর্জন করে। এরপর ২০১৯ সালে ‘মারদানি ২’ আনেন রানী।
চলতি বছর ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার মাধ্যমে পর্দায় ফেরেন রানী। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমা বক্স অফিস সাফল্যের পাশাপাশি জয় করেছে দর্শক ও সমালোচকদের মন। এতে রানির সঙ্গে আরও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, জিম সর্ব, নীনা গুপ্তা সহ প্রমুখ।

স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
১০ মিনিট আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৩ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১৩ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১৩ ঘণ্টা আগে