প্রথমবার একসঙ্গে দেখা যাবে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও আয়ুষ্মান খুরানাকে। মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ নামের সিনেমায় দেখা যাবে তাঁদের। ২০১৯ সালের হায়দরাবাদের এক ধর্ষণ ও খুনের মামলা নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। প্রধান দুটি চরিত্রে থাকছেন কারিনা ও আয়ুষ্মান। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ইতিমধ্যে চিত্রনাট্যের কাজ শেষ করেছেন মেঘনা।
২০১৯ সালে হায়দরাবাদের কাছে শমশেবাদে ২৬ বছর বয়সী এক পশু চিকিৎসককে চারজন মিলে ধর্ষণের পর খুন করা হয়। চার অভিযুক্ত সে বছরই ধরা পড়ে। কিন্তু ঘটনাস্থলে নিয়ে গিয়ে তাদের এনকাউন্টার করে পুলিশ। ভারতীয় সুপ্রিম কোর্ট সেই এনকাউন্টারকে পরিকল্পিত বলে রায় দিয়েছিলেন, যা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।
মেঘনা গুলজার তাঁর চিত্রনাট্যে এ ঘটনার বাস্তবতা কতটা তুলে আনতে পারেন, সেটাই দেখার বিষয়। বরাবরই সত্যি ঘটনা অবলম্বনে সিনেমা নির্মাণ করতে পছন্দ করেন মেঘনা। এর আগে ‘তলওয়ার, ‘রাজি’, ‘ছপাক’-এও বাস্তব ঘটনা অবলম্বনে চিত্রনাট্য তৈরি করেছিলেন তিনি।
জানা গেছে, চলতি বছরের শেষ থেকেই ‘দায়রা’র শুটিং শুরু করবেন পরিচালক। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা আগামী বছর। তবে কারিনা ও আয়ুষ্মান সিনেমায় থাকলেও তাঁদের চরিত্র সম্পর্কে এখনো কোনো আভাস পাওয়া যায়নি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে