‘লজিক নেই তবে ম্যাজিক আছে!’ কারিনা-কৃতি-টাবু অভিনীত ‘ক্রু’ সিনেমা দেখে এমনটাই বলছে দর্শক। রাজেশ এ কৃষ্ণন পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত ২৯ মার্চ। মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে সিনেমাটি।
বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে, মুক্তির তৃতীয় দিনে গতকাল শনিবার ভারতীয় বক্স অফিস থেকে সিনেমাটি আয় করেছে ১০ কোটি রুপি। তিন দিন শেষে ভারতীয় বক্স অফিস থেকে সিনেমাটির মোট আয় ২৯ কোটি ২৫ লাখ রুপি। আর বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৩৭ কোটি ৫ লাখ রুপি।
বলিউড মেইন স্ট্রিমে নারীকেন্দ্রিক সিনেমা সেই অর্থে বিরল। তবে সিনেমাটির ওপর যেন জেদ করেই বাজি লাগিয়েছেন দুই নারী প্রযোজক একতা কাপুর ও রিয়া কাপুর।
মুক্তির প্রথম দিনে ‘ক্রু’ আয় করেছিল ৯ কোটি ২৫ লাখ রুপি। আর দ্বিতীয় দিনে তা সামান্য বেড়ে হয় ৯ কোটি ৭৫ লাখ। তৃতীয় দিনে দুই অঙ্কে পৌঁছে গেল ‘ক্রু’র ব্যবসা।
সিনেমাটি পরিচালনা করেছেন বিজয় কৃষ্ণন। বালাজি টেলিফিল্মস এবং অনিল কাপুর ফিল্ম অ্যান্ড কমিউনিকেশনস নেটওয়ার্কের ব্যানারে তৈরি এই সিনেমাতে আরও দেখা মিলেছে শাশ্বত চট্টোপাধ্যায়, দোসাঞ্জ, কপিল শর্মা, রাজেশ শর্মা এবং কুলভূষণ খারবান্দের।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে