বলিউডের ‘হ্যান্ডসাম হাংক’ হৃতিক রোশন। ৫০ বছর বয়সেও এমন সুদর্শন চেহারা আর সুঠাম দেহ তিনি ধরে রেখেছেন। পঞ্চাশের গণ্ডি পার করলেও শরীর দেখে বোঝার উপায় নেই। সম্প্রতি ‘ফাইটার’ সিনেমার দৃশ্যে তাঁর শরীর দেখে তাজ্জব বনে গেছেন নেটিজেনরা। এবার হৃতিক রোশনের গ্রিক দেবতার মতো শরীরের গোপন রহস্য ফাঁস করেছেন ফিটনেস ট্রেনার ক্রিস গেথিন। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতার ফিটনেস রুটিন সম্পর্কে জানিয়েছেন গেথিন।
বলিউডের ব্যবসাসফল পরিচালক সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’ সিনেমায় হৃতিক অভিনয় করেছেন ভারতীয় বিমানবাহিনীর পাইলট স্কোয়াড্রন লিডার শমসের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে। আর এর জন্য এইট প্যাক অ্যাবস তৈরি করেছেন হৃতিক।
এইট প্যাক অ্যাবস তৈরি করতে সপ্তাহে পাঁচ দিন সকাল সকাল জিমে যান হৃতিক। সপ্তাহে পাঁচ দিন ওয়েট লিফ্টিং করেন এই অভিনেতা। ক্রিস গেথিন জানিয়েছেন, ‘হৃতিকের ওয়ার্কআউটের ক্ষেত্রে অনেক কিছুই নির্ভর করছে অভিনেতা দিনে নাকি রাতে শুটিং করছেন তার ওপর। তিনি যদি দিনের বেলায় শুটিং করেন, তাহলে অভিনেতা-প্রশিক্ষক জুটি ভোর ৫-৬টার মধ্যেই কাজ শুরু করে দেন। হৃতিক তাঁর সকালের নাশতা করেন এবং এর ৪৫ মিনিট পর জিমে যান।’
ক্রিস গেথিন আরও জানান, কখনো কখনো বক্সিং, কেটলবেল ওয়ার্ক, ব্যাটল রোপস এবং প্লায়োমেট্রিকের মতো প্রায় ৩০ মিনিটের জন্য বিভিন্ন ওয়ার্কআউট করেন হৃতিক। এর সঙ্গে দিনে একবার বা কখনো কখনো দিনে দুবার কার্ডিও করেন, এটি নির্ভর করে যে তিনি কীভাবে কোন চরিত্রে অভিনয় করতে চান। কখনো কখনো রানিং, এলিপটিকাল, স্টেয়ারমাস্টার রোভার এবং সুইমিংও করেন।
অভিনেতার ডায়েট চার্ট সম্পর্কে ক্রিস গেথিন জানান, অভিনেতার ডায়েটে ডিমের সাদা অংশ, মুরগি, হাই প্রোটিন এবং মাছের পাশাপাশি ওটস, কুইনোয়া, ভাত ও মিষ্টি আলুর মতো কার্বোহাইড্রেট অবশ্যই থাকে। আর দিনে হৃতিক ছয় থেকে সাত বার খাবার খান। খাবার খাওয়ার সময় না থাকলে শেক আকারে পান করেন, তবে সাধারণত যখনই সম্ভব সম্পূর্ণ খাবার খাওয়ার চেষ্টা করেন তিনি।
প্রসঙ্গত, ‘ফাইটার’ প্রযোজনা করেছে ‘ভায়াকম ১৮ মোশন পিকচার্স’। সিদ্ধার্থ আনন্দের সঙ্গে এর চিত্রনাট্য লিখেছেন সাবেক সেনা অফিসার রমন চিব। সিনেমাটিতে অনিল কাপুর, করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়কে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।
উল্লেখ্য, ‘ফাইটার’ই হতে চলেছে হৃতিক আর দীপিকা জুটির প্রথম সিনেমা। তাই এর ঘোষণার পর থেকেই কাজ করছে উন্মাদনা। সিদ্ধার্থের সঙ্গে ‘ওয়ার’, ‘ব্যাং ব্যাং’-এর মতো হিট আগেও উপহার দিয়েছেন হৃতিক। এবারও আরেকটা ব্যবসাসফল সিনেমার অপেক্ষায় আছেন ভক্তরা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে