
আমির খানের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা ‘থ্রি ইডিয়টস’। ২০০৯ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় উঠে এসেছিল প্রচলিত শিক্ষাব্যবস্থার অসংগতি। অনেক দিন ধরে শোনা যাচ্ছিল, তৈরি হবে থ্রি ইডিয়টসের সিকুয়েল। গত ফেব্রুয়ারিতে নির্মাতা রাজকুমার হিরানি জানিয়েছিলেন, চিত্রনাট্য নিয়ে কাজ করছেন তিনি। এবার সিকুয়েল নির্মাণের বিষয়টি নিশ্চিত করলেন আমির খান।
আমির খান জানিয়েছেন, ‘থ্রি ইডিয়টস ২’ হবে আমির ও হিরানির পরবর্তী প্রজেক্ট। বর্তমানে চিত্রনাট্য ঘষামাজার কাজ করছেন পরিচালক রাজকুমার হিরানি ও লেখক অভিজিৎ যোশি। আমির বলেন, ‘হিরানি এখন থ্রি ইডিয়টস ২-এর স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত আছেন। গল্প শুনে আমার খুব ভালো লেগেছে। এখনো অনেক কাজ বাকি, তবে যে ধারায় গল্প এগোচ্ছে, আশা করি ভালো হবে। প্রথম ভাগের মতোই একই রকম হাস্যরস ও ব্যতিক্রমী গল্প থাকবে।’
র্যাঞ্চো, ফারহান, রাজু, পিয়া সাহাস্ত্রবুদ্ধেসহ আগের পর্বের গুরুত্বপূর্ণ চরিত্রদের দেখা যাবে থ্রি ইডিয়টস ২-তে। আমিরের সঙ্গে ফিরবেন আর মাধবন, শরমন যোশি, কারিনা কাপুরেরা। প্রথম পর্বের শেষে নিজের বিয়ের আসর থেকে পালিয়ে গিয়ে র্যাঞ্চোর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিল পিয়া। সিকুয়েলের গল্প কি সেখান থেকেই শুরু হবে?
আমির খান বলেন, ‘থ্রি ইডিয়টসে দেখা সেই চরিত্রগুলোরই গল্প থ্রি ইডিয়টস ২। তবে এতে দেখা যাবে ১০ বছর পরের গল্প। রাজু আর অভিজিৎ দারুণ গল্প লিখছেন সে বিষয়ে আমি নিশ্চিত। তাই আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি। ফুংসুখ ওয়াংড়ুর চরিত্রে আরেকবার অভিনয় করব।’
থ্রি ইডিয়টস ২ ছাড়াও রাজকুমার হিরানির সঙ্গে আরেকটি প্রজেক্ট নিয়ে আলাপ চলছিল আমির খানের। দাদাসাহেব ফালকের সেই বায়োপিকের কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে। আমির বলেন, ‘দাদাসাহেব ফালকের গল্পটি খুবই অনুপ্রেরণামূলক। রাজু এটির চিত্রনাট্য নিয়ে কাজ করছিল। তিনটি খসড়া তৈরি করেছে, তবুও চিত্রনাট্য নিয়ে সে সন্তুষ্ট নয়। তাই এটি আপাতত স্থগিত রাখা হয়েছে। হয়তো পরে আবার এর কাজ শুরু হবে।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে