বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। পাত্র আদিল খান দুরানি। বিয়ের পর নিজের নাম পরিবর্তন করে এখন তিনি ‘রাখি সাওয়ান্ত ফাতিমা’। সাবেক স্বামী রিতেশ রাজের সঙ্গে বিচ্ছেদের পর এটা রাখির দ্বিতীয় বিয়ে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত বছরই নাকি বিয়ে সেরেছেন রাখি সাওয়ান্ত। বিচ্ছেদের পরই আদিলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। গতকাল বুধবার এই জুটির রেজিস্ট্রি ম্যারেজের ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
বিয়ের খবর নিশ্চিত করে ইন্ডিয়া টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রাখি বলেন, ‘আমি আদিলকে বিয়ে করেছি। তিন মাসের পরিচয়ের পর গত বছরের জুলাইয়ে আমরা বিয়ে করি। আদিল বিষয়টি প্রকাশ করতে চায়নি, তাই আমিও চুপ থেকেছি গত সাত মাস।’
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, রাখি ও আদিল দুজনেই রেজিস্ট্রির কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। দুজনের গলাতেই রয়েছে বিয়ের মালা। ছবির কাগজে দেখা যায়, তাঁদের বিয়ে হয়েছে গত বছরের ২ জুলাই। লোকচক্ষুর আড়ালে খুব সাধারণভাবে আদিলের সঙ্গে বিয়ে সেরেছেন রাখি। এত দিন হয়ে গেলেও বিয়ের কথা কাউকে জানাননি।
এর আগে এক সাক্ষাৎকারে রিতেশ রাজের সঙ্গে বিয়েকে ‘ভুল’ বলে অভিহিত করেন রাখি। তাঁরা দুজন সালমান খানের রিয়েলিটি শো ‘বিগ বসেও’ একসঙ্গে উপস্থিত হন। রাখি বলেন, বিগ বসে অংশ নেওয়ার পর রিতেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারেন। তিনি আরও বলেন, রিতেশের সঙ্গে তাঁর বিয়ে বৈধ ছিল না, কারণ রিতেশ তাঁর প্রথম স্ত্রীকে তালাক দেননি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে