সালমান খান, ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি অভিনীত ‘টাইগার ৩’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকে ভারতীয় বক্স অফিসে মোটামুটি ভালো ব্যবসা করছে। যদিও যশরাজের স্পাই ইউনিভার্সের একটি অংশ হওয়ায় এটি থেকে আরও অনেক বেশি প্রত্যাশা ছিল অনেকের। কিন্তু চলচ্চিত্রটি তা পূরণ করতে পারেনি বলে মনে করছেন মুম্বাইয়ের এক হলমালিক।
মুম্বাইয়ের গেইটি গ্যালাক্সি থিয়েটারের মালিক এবং মারাঠা মন্দির সিনেমার কর্মকর্তা মনোজ দেসাই ‘টাইগার ৩’ বক্স অফিসে চলতে না পারার বিষয়ে তাঁর মতামত জানিয়েছেন। সঙ্গে সিনেমাটি নিয়ে হতাশাও ব্যক্ত করেছেন তিনি।
মনোজ দেশাই বলেছেন, সালমান খানের ‘টাইগার ৩’ থেকে তাঁর অনেক বেশি প্রত্যাশা ছিল। কিন্তু তিনি এখন সিনেমাটির ফল নিয়ে হতাশ। ‘টাইগার ৩’ সেভাবে সফল না হওয়ার কারণও জানিয়েছেন মনোজ দেসাই। তাঁর মতে, ‘সিনেমায় সুপার-ডুপার হিট উপাদান নেই।’
ভিডিও সাক্ষাৎকারে মনোজ দেসাই বলেন, ‘আমার অনেক প্রত্যাশা ছিল, আমি ভেবেছিলাম সালমানের সিনেমা সফল হবে। আপনি বিশ্বাস করবেন না, সিনেমাটি ভালো না চলায় আমার খুব মন খারাপ হয়েছিল। রোববার প্রেক্ষাগৃহ পূর্ণ ছিল, কিন্তু পরে দর্শকের সংখ্যা কমেছে। আজ এতই কমেছে যে আমি কিছু বুঝতে পারছিলাম না, কী হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি বলতে চাই, গল্প যিনি লিখেছেন, তার অনেক ভুল ছিল। আমি সিনেমাটির একটি ফ্রেমও দেখিনি, তবে শুনেছি যে এতে সালমান খান পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বাঁচাতে যান। এ ধরনের বিষয় আমাদের ভারতে কাজ করে না। আমরা দুটি দেশ পরস্পরের কট্টর প্রতিপক্ষ। তাই এটা দর্শককে সেভাবে টানতে পারেনি।’
মনোজ দেসাইয়ের এই ভিডিওটিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অনেক মানুষ তা শেয়ার করে তাঁর সঙ্গে একমত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার আয় করেছে ১৮ কোটি ৫০ লাখ রুপি। এখন পর্যন্ত ভারতের বাজার থেকে সিনেমাটির আয় ১৮৭ কোটি ৬৫ লাখ রুপি। বক্স অফিসে প্রথম চার দিনে দাপট দেখিয়ে ১৬৯ কোটি ১৫ লাখ রুপি আয় করেছিল। তবে প্রথম সপ্তাহেই আয় যেভাবে কমছে, তাতে সবার কপালে চিন্তার ভাঁজ পড়ছে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে