জীবিকার তাগিদেই মুম্বাইয়ে এসেছিলেন পেশোয়ারের ছেলে ইউসুফ সরোয়ার খান। মেধা আর পরিশ্রমের জোরে সেই ইউসুফ হয়ে উঠলেন উপমহাদেশের চলচ্চিত্রে কিংবদন্তি এক নাম ‘দিলীপ কুমার’। গতকাল সকালে চলে গেলেন অভিনয়ের এই কিংবদন্তি।
- দিলীপ কুমারের আসল নাম ইউসুফ সরোয়ার খান। তাঁর বাবার নাম মোহাম্মদ সরোয়ার খান, যিনি একজন ফল ব্যবসায়ী ছিলেন।
- কৈশোরে মুম্বাই থেকে পুনে গিয়ে ব্রিটিশ সৈন্যদের জন্য পরিচালিত একটি ক্যান্টিনে কাজ নেন ইউসুফ খান। এর কিছুদিন পর আবারও মুম্বাইয়ে (তৎকালীন বোম্বে) ফিরে বাবার সঙ্গে ব্যবসায় যোগ দেন। ব্যবসার কাজেই ইউসুফ খানের পরিচয় হয় প্রখ্যাত সাইকোলজিস্ট ডা. মাসানির সঙ্গে, যিনি তাঁকে পরিচয় করিয়ে দেন ‘বোম্বে টকিজ’-এর মালিকের সঙ্গে।
- ১৯৪৩ সালে ‘বোম্বে টকিজ’-এ ইউসুফ খান যান চাকরি খুঁজতে, কিন্তু সেখানকার কর্ণধার দেবিকা রানী তাঁকে অভিনয়ের প্রস্তাব দেন। নাম বদলে দিলীপ কুমার রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
- ১৯৪৪ সালে মুক্তি পায় দিলীপ কুমারের প্রথম ছবি ‘জোয়ার ভাটা’। প্রথম দিকে তাঁর কয়েকটি ছবি ব্যবসাসফল ছিল না।
- ১৯৬০ সালে ভারতের ইতিহাসে অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘মুঘল-ই-আজম’ তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।
- ভারতীয় অভিনেতা হিসেবে সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড জেতার জন্য ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’-এ তাঁর নাম আছে।
- দিলীপ কুমার একমাত্র ব্যক্তি, যিনি পাকিস্তানের ‘নিশান-ই-ইমতিয়াজ’ আর ভারতের ‘পদ্মভূষণ’-এ ভূষিত হয়েছেন।
- পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলা ক্যারিয়ারে ৬৩টি ছবিতে অভিনয় করেন।
- দিলীপ কুমারের আত্মজীবনী ‘দ্য সাবস্ট্যানস অ্যান্ড দ্য শ্যাডো’ ওই বছরের অন্যতম সেরা বিক্রীত আত্মজীবনী গ্রন্থ, যা আমাজনে দুই সপ্তাহ বেস্ট সেলার ছিল।
- ১৯৬১ সালে নিজের প্রযোজনায় ‘গঙ্গা যমুনা’ ছবিতে অভিনয় করেছিলেন। নিজের প্রযোজনায় সেটাই তাঁর একমাত্র ছবি।
- ১৯৯৬ সালে ‘কলিং’ ছবির মাধ্যমে পরিচালকের খাতায় নাম লেখাতে চেয়েছিলেন। কিন্তু শেষমেশ তাঁর সেই ইচ্ছা পূরণ হয়নি। বিভিন্ন কারণে বন্ধ হয়ে গিয়েছিল সেই ছবির কাজ।
- ১৯৯৮ সালে শেষবার ‘কিলা’ ছবির মাধ্যমে বড় পর্দায় দেখা যায় তাঁকে। এরপর অভিনয়জীবন থেকে স্বেচ্ছায় অবসর নেন তিনি।
- একাধিক ছবি ফ্লপ করলে ১৯৭৬-১৯৮১ পর্যন্ত সাময়িকভাবে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। ১৯৮১ সালে ‘ক্রান্তি’ ছবির মাধ্যমে রীতিমতো সাড়া জাগিয়ে ফিরে আসেন দিলীপ কুমার।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১২ ঘণ্টা আগে