
‘হেরা ফেরি ৩’ নিয়ে কম ঝামেলা হয়নি! ‘ফির হেরা ফেরি’ মুক্তির দুই দশক পর তৈরি হচ্ছিল বলিউডের জনপ্রিয় এই কমেডি ফ্র্যাঞ্চাইজির নতুন পর্ব। ২০১৭ সাল থেকে তৃতীয় পর্ব নির্মাণের তোড়জোড় চলছিল। তবে কখনো অভিনেতা, কখনো পরিচালক বদলের কারণে বারবার বাধার মুখে পড়েছে হেরা ফেরি ৩। সর্বশেষ জটিলতা ছিল এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্র বাবু ভাইয়াকে নিয়ে।
বাবু ভাইয়া চরিত্রের অভিনেতা পরেশ রাওয়াল হঠাৎ এ সিনেমা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলে আবার অনিশ্চয়তা তৈরি হয়। অনেক জটিলতা আর জল ঘোলার পর অবশেষে পরেশ ফিরলেও শুরু হয়নি হেরা ফেরি ৩-এর শুটিং। তার কারণ, কপিরাইট নিয়ে নতুন করে শুরু হওয়া আইনি জটিলতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার জানালেন, এই জটিলতা খুব শিগগির মেটার সম্ভাবনা নেই।
অক্ষয় কুমার বলেন, ‘এটা আমার কাছেও বিরাট এক ধাক্কা। তবে সমস্যা নেই, যেটা হবে মেনে নিয়েছি। আগামীতে যাতে সব ঠিক হয়ে যায় সেই প্রার্থনাই করতে হবে। আগামী এক বছরের জন্য হেরা ফেরি ৩-এর কাজ স্থগিত। অনেক সমস্যা আছে, আমরা তিনজনই (অক্ষয়, পরেশ ও সুনীল) যে সমস্যার প্রধান কারণ এমনটা নয়। এমন অনেক বিষয় আছে যা ক্যামেরার সামনে বলা যায় না। চুক্তি-সংক্রান্ত বেশ কিছু ব্যাপার রয়েছে যা এই প্রজেক্টকে পিছিয়ে দিচ্ছে। নিশ্চয়ই সবকিছু ঠিক হবে। একটাই কামনা, সব জটিলতা কাটার আগে আমরা যেন বুড়ো না হয়ে যাই।’
স্বত্ব নিয়ে আইনি জটিলতা
প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার সংস্থা বেস ইন্ডাস্ট্রিজ গ্রুপ এবং এরস ইন্টারন্যাশনালের মধ্যে তৈরি হওয়া আইনি জটিলতার কারণে থমকে আছে হেরা ফেরি ৩। এরস ইন্টারন্যাশনালের দাবি অনুযায়ী, ফিরোজ নাদিয়াদওয়ালার কাছে তাদের বড় অঙ্কের পাওনা রয়েছে। এর বিনিময়ে ফিরোজ তাঁর বেশ কিছু সিনেমার স্বত্ব (যার মধ্যে ‘হেরা ফেরি ৩’ অন্যতম) এরসকে লিখে দিয়েছিলেন। আদালত এর আগে একটি আদেশে জানিয়েছিলেন যে এরসের অনুমতি বা বকেয়া পরিশোধ না করা পর্যন্ত ফিরোজ এই সিনেমা নিয়ে কোনো বাণিজ্যিক চুক্তি বা কাজ করতে পারবেন না।

টি-সিরিজের দাবি
মিউজিক লেবেল টি-সিরিজের পক্ষ থেকেও হেরা ফেরি সিনেমার অডিও এবং ভিডিও স্বত্ব নিয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছিল। তাদের দাবি, সিনেমার মিউজিক রাইটস-সংক্রান্ত চুক্তি বা স্বত্ব তাদের অধীনে রয়েছে। ফলে হেরা ফেরি ৩-এর কাজ শুরু করতে গেলে এই সংস্থার কাছ থেকেও আইনি ছাড়পত্র নিতে হবে।
চিত্রনাট্য ও টাইটেল-সংক্রান্ত স্বত্ব
সিনেমার নাম এবং এর আইকনিক চরিত্রগুলোর স্বত্ব নিয়েও জটিলতা রয়েছে। হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজির প্রথম দুটি পর্বের সময় যে চুক্তি হয়েছিল স্টুডিওগুলোর মধ্যে, বর্তমান সময়ের ডিজিটাল এবং ওটিটি রাইটসের সঙ্গে সেগুলো সাংঘর্ষিক হচ্ছে। অর্থাৎ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর ওটিটিতে বা স্যাটেলাইটে কোথায় যাবে, সেই লাভের ভাগাভাগি নিয়েও স্টুডিওগুলোর মধ্যে দড়ি-টানাটানি চলছে।
এই আইনি ও বাণিজ্যিক প্যাঁচের কারণে বড় কোনো স্টুডিও বা ডিস্ট্রিবিউটর সিনেমাটিতে বিনিয়োগ করার সাহস পাচ্ছে না। অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, সুনীল শেঠিরাও শুটিং ফ্লোরে ফিরতে পারছেন না। সব মিলিয়ে অনিশ্চিত হয়ে পড়েছে হেরা ফেরি ৩-এর ভবিষ্যৎ।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে