মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সিনেমা নিয়ে ভক্তদের প্রত্যাশা বরাবরই তুঙ্গে। আসন্ন ‘লাল সিং চাড্ডা’ ছবিও এর ব্যতিক্রম নয়। ভারতীয় একাধিক গণমাধ্যমের খবরে জানা যায়, আমির ভক্তদের অপেক্ষার কিছুটা অবসান হতে চলেছে। শিগগিরই প্রকাশ্যে আসছে ‘লাল সিং চাড্ডা’র ট্রেলার।
জোর গুঞ্জন, ২৯ মে আইপিএল ফাইনালের দিন প্রকাশ্য়ে আসবে বহুল প্রতীক্ষিত এই ছবির প্রথম ঝলক। যে চ্য়ানেলে আইপিএল দেখানো হয় সেখানেই সম্প্রচারিত হবে ‘লাল সিং চাড্ডা’র ট্রেলার। অতীতে কোনো ছবির প্রচার এভাবে হয়নি। এই প্রথম খেলাকে কাজে লাগিয়ে একটি ছবির ট্রেলার মুক্তি পাচ্ছে।
আমির খানের ছবি মানেই নতুনত্বের ঘটা। ছবির প্রচারে অভিনেতা যে কোনো কমতি রাখবেন না, তা আর বলার অপেক্ষা রাখে না। অভিনেতার ঘনিষ্ঠ এক ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমির কিছু করলে, তা বড় ভাবে করে। এমন কিছু করে যা আগে দেখা বা শোনা যায়নি। আইপিএলের উন্মাদনাকে কাজে লাগিয়ে ছবির ট্রেলার প্রকাশ্য়ে এনে সিনেমা এবং ক্রিকেট ভক্তদের এক সঙ্গে চমক দেওয়া হবে।’
ইতিমধ্য়ে ‘লাল সিং চাড্ডা’র দুটি গান মুক্তি পেয়েছে। খুব অল্প সময়ে দর্শকদের পছন্দের তালিকায় এসেছে গানগুলো। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত বিখ্যাত হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’ এর পুনর্নির্মাণ মনে করা হচ্ছে ‘লাল সিং চাড্ডা’ ছবিকে। ইংরেজি ভাষার ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন টম হ্যাঙ্কস। এবার তাঁর জুতোয় পা গলাবেন আমির। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কারিনা কাপুরকে। নব্বইয়ের দশকে ভারতের সামাজিক-রাজনৈতিক ক্ষেত্রের একটি বিতর্কিত অধ্য়ায় জায়গা করে নিতে চলেছে এই ছবিতে।
এই সম্পর্কিত ভিডিও দেখতে - এখানে ক্লিক করুন

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে