বিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে ভোগা শুরু করেছেন শিল্পীরা। সংগীতে কৃত্রিম বুদ্ধিমত্তার অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন অস্কারজয়ী ভারতীয় সংগীতকার এ আর রাহমান। সতর্ক করে বললেন, সংগীতে এআইয়ের ব্যবহার নিয়ন্ত্রণ করা না হলে সৃষ্টি হবে বিশৃঙ্খলা।
সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আর রাহমান বলেন, ‘প্রতিটি জিনিসের ভালো-খারাপ দুটি দিকই আছে। নিজেদের আইডিয়া ভালোভাবে বাস্তবায়নের জন্য এআইয়ের ভালো দিকগুলো ব্যবহার করা যেতে পারে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার শেষ পর্যন্ত আমাদের জন্য খারাপ হবে।’
এ আর রাহমান আরও বলেন, ‘এআইয়ের অপব্যবহার তো অক্সিজেনে বিষ মেশানোর মতো। জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে বিখ্যাত কিছু গান তো এতটাই অশ্রাব্য! আমি জানি না আজকাল কীসব ঘটছে। এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার অতি অবশ্যই নিয়ন্ত্রণে রাখা দরকার। নাহলে ভীষণ বিশৃঙ্খলার সৃষ্টি হবে।’
এ আর রাহমান নিজেও সংগীতে এআই প্রযুক্তির ব্যবহার করেছেন। রজনীকান্ত অভিনীত ‘লাল সালাম’ সিনেমার ‘থিমিরি ইয়েজুদা’ গানে প্রয়াত গায়ক বাম্বা বাক্যা এবং শাহুল হামিদের কণ্ঠস্বর ব্যবহার করেছিলেন তিনি, তবে শিল্পীদের পরিবারের সম্মতি নিয়ে।। তবুও এআই নিয়ে ভীষণ উদ্বেগ তাঁর। সংগীতে এআই ব্যবহারের নিয়ম থাকার কথাও উল্লেখ করেছেন রাহমান। কোনটি করা যাবে, আর কোনটি যাবে না সেটা স্পষ্ট হওয়া উচিত বলে মনে করেন তিনি।
সম্প্রতি রাহমানের বিরুদ্ধে বহু বাদ্যশিল্পীকে বেকার করে দেওয়ার অভিযোগ এনেছিলেন অভিজিৎ ভট্টাচার্য। অভিজিতের ভাষ্যমতে রাহমানের গানে প্রযুক্তির মাধ্যমেই বেশির ভাগ বাদ্যযন্ত্র ব্যবহার হয়। এই কারণে অনেকেই কাজ হারাচ্ছেন।
অভিজিতের এমন অভিযোগে রাহমানের জবাবটা ছিল এ রকম, ‘এটা বাদ্যশিল্পীদের কোণঠাসা করার বিষয় নয়, মিউজিক ইন্ডাস্ট্রির উন্নতি সাধন এবং নতুন সৃজনশীলতার অন্বেষণেই এক্সপেরিমেন্ট করা হয়। আমি তো সম্প্রতি দুবাইয়ে ৬০ জন নারীকে নিয়ে একটা অর্কেস্ট্রা টিমের আয়োজন করলাম। ওঁদের প্রত্যেক মাসে পারিশ্রমিক দেওয়া হয়। এ ছাড়া বিমা, স্বাস্থ্য এবং সবকিছুর জন্য আর্থিক সাহায্য করি। সিনেমাতেও আমার কাজের সঙ্গে প্রায় ২০০-৩০০ জন শিল্পী যুক্ত থাকেন। আমি তাঁদের সঙ্গে গ্রুপ ছবি দেখাই না বা পোস্ট করি না, তাই কেউ এ সম্পর্কে জানতে পারে না।’

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৭ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৭ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৭ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৯ ঘণ্টা আগে