বলিউড বাদশাহ শাহরুখ খানের জওয়ানের সাতটি দৃশ্যে কাঁচি চালিয়েছে ভারতীয় সেন্সর বোর্ড। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে সাতটি পরিবর্তনের শর্তে ছাড়পত্র পেয়েছে ‘জওয়ান’।
সাতটি পরিবর্তনের বিনিময়ে সেন্সরের (ইউ/এ) ক্যাটাগরির সার্টিফিকেট পায় ‘জওয়ান’। এর মধ্যে সিনেমাটিতে ভারতের রাষ্ট্রপতিকে নিয়ে একটি সংলাপ ছিল, তাও নাকি বদলাতে হয়েছে।
সংবাদমাধ্যমটি সেন্সর বোর্ডের এক সূত্রে জানিয়েছে, সিনেমাটির একটি আত্মহত্যা ও মাথা কেটে ফেলার মতো দৃশ্য বাদ দিতে বলা হয়েছে। একটি দৃশ্যে ভারতের রাষ্ট্রপতির বদলে তা প্রদেশের প্রধান করতে বলা হয়েছে।
এ ছাড়া ‘পয়দা হোক’ এর মতো শব্দ সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। ‘উংলি করনা’র মতো শব্দ পালটে অন্য সংলাপ দিতে বলা হয়েছে। এমনই সাতটি পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়।
চার বছর বিরতির পর ‘পাঠান’ সুপারহিট হওয়ার পর থেকেই শাহরুখের পরবর্তী সিনেমা ‘জওয়ান’ নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা চরমে। ইতিমধ্যেই এর ২ মিনিট ১২ সেকেন্ডের প্রিভিউ অর্থাৎ আগাম ঝলক প্রকাশ্যে এসেছে।
‘জওয়ান’ নির্মাণ করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট ছবি পরিচালনা করেছেন তিনি। সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগী বাবু প্রমুখ। সিনেমাটিতে অতিথি চরিত্রে হাজির হবেন দীপিকা পাড়ুকোণ। সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম ও কন্নড় ভাষায় আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে