
পারিবারিক রোমান্টিক গল্প দিয়েই নির্মাতা হিসেবে পরিচিতি পেয়েছেন করণ জোহর। ১৯৯৮ থেকে ২০২৩—তিনি উপহার দিয়েছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলবিদা না ক্যাহনা’, ‘মাই নেম ইজ খান’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং সর্বশেষ ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র মতো আলোচিত সিনেমা। নতুন বছরে আবার পরিচালকের আসনে ফিরছেন করণ জোহর।
সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, ২০২৭ সালে মুক্তির লক্ষ্যে নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন করণ জোহর। এরই মধ্যে চিত্রনাট্য চূড়ান্ত। বড় আয়োজনে নির্মিত হবে নতুন এই ফ্যামিলি ড্রামা। তার চেয়ে বড় খবর, এটি হতে চলেছে ২০০১ সালে মুক্তি পাওয়া কাভি খুশি কাভি গাম বা কেথ্রিজি-এর সিকুয়েল। এই পারিবারিক রোমান্টিক সিনেমা সেই সময় সাড়া ফেলে দিয়েছিল বলিউডে। পরিবার, আবেগ ও সম্পর্কের গল্প বলে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। বক্স অফিসেও তৈরি হয়েছিল বহু রেকর্ড। এত বছর পরেও কেথ্রিজি সিনেমার গান, সংলাপ ও চরিত্রগুলোকে মনে রেখেছে দর্শক।
জানা গেছে, এ বছরের মাঝামাঝি সময় থেকে প্রি-প্রোডাকশনের কাজ শুরু করবেন করণ। শুটিং শুরু হবে বছরের শেষ নাগাদ। এ পর্যন্ত করণ পরিচালিত সিনেমাগুলোর মধ্যে এটির জন্যই ধরা হয়েছে সর্বোচ্চ বাজেট। কাভি খুশি কাভি গাম সিনেমায় ছিল তারকা সমাবেশ। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন, কারিনা কাপুর—একাধিক তারকার অভিনয় সমৃদ্ধ করেছিল এ সিনেমাকে। নতুন সিনেমায় এত সংখ্যক তারকা থাকবেন কি না, তা স্পষ্ট নয়। তবে রিপোর্ট অনুযায়ী, দুজন নায়ক ও দুজন নায়িকা থাকতে পারেন। তাঁদের কাস্টিংয়ের কাজও শিগগিরই শুরু হবে।
কাভি খুশি কাভি গাম ২-এর খবর প্রকাশ্যে আসার পর দর্শকদের মধ্যে বেড়েছে উত্তেজনার পারদ। যদি সত্যিই সিনেমাটি তৈরি হয়, তবে সেটি আগের পর্বের মতোই পরিবার ও আবেগের গল্প নিয়ে বড় পর্দায় ম্যাজিক তৈরি করবে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে