
বচ্চন বাড়ির মেয়ে বলে কথা! তাঁকে নিয়ে মানুষের প্রবল আগ্রহ। ঐশ্বরিয়া রাই, অভিষেক বচ্চনের সঙ্গে সব সময় চর্চায় থাকে মেয়ে আরাধ্য বচ্চনও। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক বচ্চন কথা বলেছেন তাঁর পারিবারিক জীবন নিয়ে। মেয়ে আরাধ্যর বেড়ে ওঠার ক্ষেত্রে স্ত্রী ঐশ্বরিয়ার ভূমিকার প্রশংসা করেন। সঙ্গে এটাও জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার এই মহামারির সময়েও কীভাবে এসব থেকে মেয়েকে দূরে রাখতে পেরেছেন তাঁরা।
আজকের ডিজিটাল যুগে, যখন তরুণ প্রজন্মের বেশির ভাগই ডুবে আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব আর স্লাপচ্যাটের রঙিন ভুবনে; সেখানে আরাধ্য বচ্চন একেবারেই ব্যতিক্রম। কোনো ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না আরাধ্য। এমনকি তার কোনো ব্যক্তিগত মোবাইল ফোনও নেই।
অভিষেক বচ্চন বলেন, ‘আরাধ্য কোনো সোশ্যাল মিডিয়ায় নেই, এমনকি তার ফোনও নেই। ও খুব অন্য রকমভাবেই বেড়ে উঠছে। ভীষণ সচেতন, বিবেকবান। ওর ব্যক্তিজীবনে আমরা কেউ কখনো হস্তক্ষেপ করতে চাই না। ও ধীরে ধীরে একজন অসাধারণ নারী হয়ে উঠছে। ও আমাদের পরিবারের গর্ব, ওকে ঘিরেই আমাদের সব আনন্দ। দিন শেষে একটা সুখী পরিবারই মানুষকে ভালো রাখে।’

আরাধ্যর জন্মের পর থেকে ঐশ্বরিয়ার জীবনের প্রায়োরিটি বদলেছে। কাজ কমিয়ে দিয়েছেন। যেখানেই যান, মেয়ে থাকে সঙ্গে। প্রতি মুহূর্তে আগলে রাখেন মেয়েকে। আরাধ্যকে বড় করে তোলার ক্ষেত্রে নিজের চেয়ে স্ত্রী ঐশ্বরিয়ার অবদান সবচেয়ে বেশি, স্বীকার করলেন অভিষেক। এ জন্য ঐশ্বরিয়ার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করলেন।
অভিষেক বলেন, ‘সম্পূর্ণ কৃতিত্ব ওর মাকে দিতে হবে। আমি কাজের প্রয়োজনে অনেক সময় বাইরে থাকি। আরাধ্যর জন্য সবচেয়ে বেশি পরিশ্রম ঐশ্বরিয়াই করে। সে অসাধারণ, নিঃস্বার্থ। আসলে মায়েদের মতো এত স্যাক্রিফাইস কেউ করতে পারে না। তাদের কাছে সন্তানই প্রথম এবং শেষ প্রায়োরিটি। সেই কারণেই আমাদের সবার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ হলেন মা। তাই আরাধ্যর সাফল্যের সম্পূর্ণ কৃতিত্ব ঐশ্বরিয়ার।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৪ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৪ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৪ ঘণ্টা আগে