অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে হিন্দু জনজাগৃতি সমিতি নামের একটি হিন্দুত্ববাদী সংগঠন। তাঁদের অভিযোগ, পুলিশের পোশাক পরে গেমিং অ্যাপের একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন নওয়াজ। তাতে পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এ কারণে নওয়াজুদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ও গ্রেপ্তারের দাবি ওই সংগঠনের।
কী করেছেন নওয়াজুদ্দিন?
সম্প্রতি একটি অনলাইন গেমিং অ্যাপের বিজ্ঞাপনে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন নওয়াজুদ্দিন। তাতে গেম খেলে টাকা উপার্জনের কথা বলতে শোনা গেছে অভিনেতাকে। বিজ্ঞাপনটি প্রচারে আসার পর খেপেছে হিন্দু জনজাগৃতি সমিতি নামের ওই হিন্দুত্ববাদী সংগঠন। সুরাজ্য অভিযান ক্যাম্পেইনের আওতায় তাঁরা অভিনেতার বিচারের দাবি তুলেছেন।
হিন্দু জনজাগৃতি সমিতির বক্তব্য
সংগঠনটির দাবি, পুলিশের পোশাক পরে গেমিং অ্যাপের বিজ্ঞাপনে হাজির হয়ে তিনি মহারাষ্ট্র পুলিশের ভাবমূর্তি নষ্ট করেছেন। এ বিষয়ে সংগঠনটি লিখিতভাবে অভিযোগ জানিয়েছে মুম্বাই পুলিশ কমিশনার ও মহারাষ্ট্রের ডিরেক্টর জেনারেলকে।
অভিযোগে বলা হয়েছে, পুলিশের পোশাক পরে এ ধরনের বিজ্ঞাপন অত্যন্ত নিন্দাজনক। বিষয়টি নিয়ে এখনই সতর্ক হওয়া প্রয়োজন। তা না করলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সে কারণেই নওয়াজুদ্দিনকে গ্রেপ্তারের দাবি তোলা হয়েছে।
বিষয়টি নিয়ে সুরাজ্য অভিযানের মহারাষ্ট্র স্টেট কোঅর্ডিনেটর অভিষেক মুরুকাটে বলেন, ‘মহারাষ্ট্র পুলিশ সুপ্রশিক্ষিত, অনেক পরিশ্রম করেন তাঁরা। কিন্তু বিজ্ঞাপনে দেখানো হয়েছে, তাঁরা অনলাইনে জুয়া খেলেই দক্ষ হয়ে যান। এটা অত্যন্ত হতাশার ও দুর্ভাগ্যজনক যে, কোনো পুলিশ সদস্য এর বিরুদ্ধে সোচ্চার হননি। ফলে আমাদেরকেই বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে হলো। আমরা আশা করছি, মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন।’
তবে কেবল নওয়াজউদ্দিন সিদ্দিকি নয়, অভিযোগ জানানো হয়েছে ওই অনলাইন গেমিং অ্যাপের মালিক অঙ্কুর সিংয়ের বিরুদ্ধেও।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে